আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
204 views
in কুরবানী (Slaughtering) by (10 points)
আসসালামু আলাইকুম।

প্যাকেজে কুরবানির ক্ষেত্রে ছেলের আকিকাতে দুই নাম দেওয়া যাবে?

সবাই বলে আকিকার জন্য জবাইকারিকে দোয়া পড়তে হয়।কিন্তু প্যাকেজে কুরবানি দিলে অনেক গরু একসাথে জবাই করে যে তখন আকিকার দোয়া পড়া সম্ভব হয় না আর বাকি শরীকরা যদি না জানে যে তাদের গরুর মধ্যে আকিকার ভাগ আসে তাহলে কি সমস্যা হবে।এখন কি আকিকা টি সহি শুদ্ধ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কুরবানি ওয়াজিব।আর আকিকা সুন্নত। তাই উনার গরু দেওয়ার সামর্থ্য না থাকলে উনি বকরি কুরবানি দিয়ে নিজের ওয়াজিব আদায় করে নিবেন।
আর যদি গরু কুরবানি দেন, তাহলে ঐ কুরবানির সাথে আকিকাকেও আদায় করতে পারবেন।
কুরবানির সাথে আকিকা করা জায়েয।তবে উত্তম হল, পৃথকভাবে কুরবানি করা এবং পৃথকভাবে আকিকা করা। সুতরাং আপনারা পৃথকভাবে কুরবানি করবেন।এবং পৃথকভাবে আকিকা করে নিবেন।হ্যা, একত্রে একই পশুতে কুরবানি ও আকিকার নিয়ত করলে উভয়টাই আদায় হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/78434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরবানি আকিকার সময় দু'আ পড়া মুস্তাহাব। কেউ না পড়লেও কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...