আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
101 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
edited by
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
একটা ক্রিকেট টুর্নামেন্টে কয়েকটা দল আছে যারা অংশগ্রহণ করছে এবং অংশ নেয়ার জন্য একটা ফি দিতে হচ্ছে.. তবে শুধুমাত্র একটা দল যারা champion হবে তারা প্রাইজমানি পাবে.. এটা কি জায়েজ? উল্লেখ্য যারা খেলবে তাদের টাকা দিতে হবেনা, যারা দলের মালিক মানে যারা দল কিনবে তাদের ফি দিতে হবে আর দল জিতলে তারাই টাকা পাবে.. আমি কোনো টাকা দিবো ও না নিবো ও না
এমতবস্থায় আমার করণীয় কি, এই খেলাধুলায় অংশ নিবো?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০)

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেই প্রতিযোগিতায় পুরুস্কার থাকবে, যদি প্রতিযোগিতায় ফিস থাকে, তাহলে এমন প্রতিযোগিতায় ফিস দিয়ে অংশ গ্রহণ করা জায়েয হবে না।কেননা তাতে জুয়ার সাদৃশ্যতা পাওয়া যায়। এমনকি যদি তৃতীয় পক্ষ থেকে পুরুষ্কার দেয়া হয়,এবং সাথে সাথে কর্তৃপক্ষ ফিস উসূল করে, তাহলে যেহেতু প্রতিযোগীরা পুরুস্কারের আশায়ই অংশগ্রহণ করে,তাই অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে এমন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করা জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2087

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরনমতে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...