আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in পবিত্রতা (Purity) by (8 points)
মুস্তাহাযাগ্রস্ত নারীর জন্য  প্রতি ওয়াক্তে অযু করা  আবশ্যক । এখন সে কি তাহাজ্জুদ এর জন্য  একবার অযু করবে,  ফজরের  জন্য  আবার অযু করবে, ইশরাকের জন্য  আবার অযু  করবে???  নাকি নফল  ওয়াক্তের  নামাজ  গুলি আগের  অযু দিয়ে পড়তে পারবে???  যদি সাদাস্রাবের নাপাকি ছারা ওযু ভাঙ্গার আর কোন কারন না পাওয়া যায়।  মহিলা গভর্বতী ঠান্ডা  পানি দিয়ে  এত বার ওযু করলে সর্দি লেগে  যাবে।
সাদাস্রাবের নাপাকির জন্য  ও কি তিন বার  ধোয়া শর্ত??  নাকি শুধু  ভালো করে পানি দিয়ে  নাপাকি পরিষ্কার  করে একবার ধুয়ে ফেলাই যথেষ্ট । মহিলাটি মুস্তহাযাগ্রস্ত নারী। সারাক্ষণই সাদাস্রাব হয়। এমনকি নামাজ পড়তে পড়তে  কাপড় নষ্ট  হয়ে  যায় ।

1 Answer

0 votes
by (806,910 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইস্তেহাযা গ্রস্ত নারী প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করবে। ঐ অজু দ্বারা ঐ ওয়াক্তের ভিতর যত সম্ভব নামায পড়বে। ওয়াক্তের ভিতর ফরয সুন্নত নফল সকল প্রকার নামায পড়তে পারবে।ফরয ওয়াক্ত যখন চলে যাবে তখন পূর্বের হাদাস থাকলে অজুও চলে যাবে। সুতরাং যেহেতু এশার ওয়াক্ত চলে যাওয়ার সাথে সাথে ফজরের ওয়াক্ত শুরু হয়, তাই এশার সময়ের অজু বা তাহাজ্জুদ পড়ার নিমিত্তে অজু দ্বারা ফজর পড়া যাবে না। এবং ফজরের ওয়াক্ত যেহেতু সূর্যোদয়ের সাথে সাথেই শেষ হয়ে যায়, তাই ফজরের অজু দ্বারা ইশরাকের নামায পড়া যাবে না। তবে ওয়াক্তের শুরুতে বা ওয়াক্তের আগে অজু করলে সেই অজু দ্বারা পরবর্তী ফরজ নামায পড়া যাবে।সুতরাং ইশরাকের অজু দ্বারা জোহরের নামায পড়া যাবে।

بدائع الصنائع: (27/1، ط: دار الکتب العلمیة)
(وأما) أصحاب الأعذار كالمستحاضة، وصاحب الجرح السائل، والمبطون ومن به سلس البول، ومن به رعاف دائم أو ريح، ونحو ذلك ممن لا يمضي عليه وقت صلاة إلا، ويوجد ما ابتلي به من الحدث فيه فخروج النجس من هؤلاء لا يكون حدثا في الحال ما دام وقت الصلاة قائما، حتى أن المستحاضة لو توضأت في أول الوقت فلها أن تصلي ما شاءت من الفرائض، والنوافل ما لم يخرج الوقت، وإن دام السيلان

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1609


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 492 views
...