বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গ্রহণযোগ্য ফেকহী কিতাবে বর্ণিত রয়েছে-
أنه من أدخل بصنعه دخانا حلقه بأي صورة كان الإدخال فسد صومه سواء كان دخان عنبرا أو عودا أو غيرهما حتى من تبخر ببخور فآواه إلى نفسه واشتم دخانه ذاكرا لصومه أفطر لإمكان التحرز عن إدخال المفطر جوفه ودماغه
যদি কেউ তার গলার ভিতরে দুয়া কে প্রবেশ করিয়ে নেয়,তাহলে তার রোযা ফাসিদ হয়ে যাবে।প্রবেশ করানো যেকোনোভাবেই হোক না কেন? চায় সে ধুয়া আম্বরের হোক বা উদ কাঠের হোক অথবা অন্য কিছুর হোক।এমনকি যদি কেউ রোযা স্বরণ থাকাবস্থায় সুগন্ধি কাঠ জ্বালিয়ে নিজের নাকের কাছে নিয়ে এসে সু-গ্রাণকে গ্রহণ করে,তাহলে তার রোযাও ফাসিদ হয়ে যাবে।কেননা এত্থেকে বেঁচে থাকা তার জন্য সম্ভবপর ছিলো।(হাশিয়াতুত তাহতাবী আ'লা মারাক্বিল ফালাহ-১/২৪৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1426
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু অনিচ্ছাকৃত রান্নাঘরের এই ধোয়া শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে যাচ্ছে, তাই রোযা ফাসিদ হবে না।