আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
86 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
‎আমার এক বন্ধু করিম(ছদ্মনাম) ও একটি মেয়ে রহিমা(ছদ্মনাম) উভয়ে নিজেদের পরিবার কে না জানিয়ে ইসলামিক শরিয়াহ মোতাবেক বিয়ে করার উদ্দেশ্য -দুই জন সাক্ষী সমেত একজন মাওলানার নিকট উপস্থিত হয়।আনুষ্ঠানিকতার পূর্বে সাক্ষী দুইজন বিবাহ আয়োজনের স্থান থেকে বেশ দূরে ব্যাক্তিগত কাজে চলে যান।অর্থাৎ সাক্ষী দুইজন উপস্থিত থাকেন নি।
আনুষ্ঠানিকতায় মাওলানা খুৎবা পড়েননি।পাত্র পাত্রী নাম ও পিতার নাম এবং দেনমোহর উল্লেখ করে বিয়ে পড়িয়েছিলেন।পাত্র ও পাত্রী উভয়ে কবুল বলেছিলো।শেষে মোনাজাত করা হয়েছিলো।
তবে আনুষ্ঠানিকতার সময় একজন ৩৫ বছর বয়স্কা মহিলা উপস্থিত ছিলেন যার বাসায় এই অনুষ্ঠান আয়োজন করে তারা
বি:দ্র:মাওলানার দুইজন সাথী রুমের বাইরে উপস্থিত ছিলেন যারা এই বিয়ের সাথে সম্পর্কিত ছিলেন না।
এবং রুমের দরজা বন্ধ ছিলো।
তাদের উভয়ের পক্ষে -‎আমার প্রশ্ন হচ্ছে যে এই বিয়ে কি হয়েছে নাকি হয় নাই?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিবাহের অনুষ্টানের সময় সাক্ষী উপস্থিত হওয়া শর্ত।তবে বিবাহের উকিল বা অনুমতি নেয়ার জন্য সাক্ষী উপস্থিত থাকা শর্ত নয়। 
যেমন ইবনে আবেদীন শামী রাহ এ সম্পর্কে বলেনঃ 
(قَوْلُهُ: وَشُرِطَ حُضُورُ شَاهِدَيْنِ) أَيْ يَشْهَدَانِ عَلَى الْعَقْدِ، أَمَّا الشَّهَادَةُ عَلَى التَّوْكِيلِ بِالنِّكَاحِ فَلَيْسَتْ بِشَرْطٍ لِصِحَّتِهِ كَمَا قَدَّمْنَاهُ عَنْ الْبَحْرِ،
দুজন সাক্ষী মজলিসে উপস্থিত থাকা শর্ত।
অর্থাৎ যারা মজলিসে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সরাসরি প্রত্যক্ষ করবে।বিবাহের উকিল নিযুক্ত করণের সময় সাক্ষী উপস্থিত থাকা শর্ত নয়।(রদ্দুল মুহতার-৩/২১;)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2679

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শরয়ী সাক্ষীর সামনে ইজাব কবুল শর্ত। তবে মহর উল্লেথ থাকা শর্ত নয়। যেহেতু শরয়ী সাক্ষীর সামনে ইজাব কবুল হয় নাই, তাই বিয়ে শুদ্ধ হয়নি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...