আমার জানাশুনায় ঘাটতি থাকতে পারে, এজন্য আফওয়ান। সাধারণত প্রভিডেন্ট ফান্ডের নোমিনি বা কে এটার হকদার এরকম কিছু একটা সরকারি চাকরিজীবীদের করতে হয়, বিবাহিতদের ক্ষেত্রে তারা স্ত্রীকে রাখে বা রাখতে হয়।
১)এখন স্ত্রী খাস পর্দার কারণে যদি ছবি দিতে না চান,তাহলে এতে স্বামী কি তাকে বাধ্য করতে পারে? যদি না মানে তাহলে এতে কি গুনাহ হবে?
২)এগুলো নিয়ে ফিতনা করতে চাইলে কি করা উচিত? ধরুন, তুমি বেশি বাড়াবাড়ি করো বা অনেক পর্দানশিন বোন তো নিজেই সরকারি চাকরিজীবী, তারাও ছবি দিয়েছে, এগুলোর সময় জায়েজ, ইত্যাদি ইত্যাদি তাহলে কি করবে?
৩)স্বাভাবিকভাবে তাকওয়াবানরা গায়রত রাখেন, তাদের তাওয়াক্কুল বেশি। তো তারা যদি পর্দার দিকে খেয়াল রেখে এই ফান্ডের মোহতাজ হতে হবে না এমন চিন্তা রেখে ছবি না দেন তাহলে তারা কি ভুল করছে?