জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
وَعَنْهَا، رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا دَخَلَ العَشْرُ الأَوَاخِرُ مِنْ رَمَضَانَ، أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَجَدَّ وَشَدَّ المِئزَرَ. متفقٌ عَلَيْهِ
উক্ত রাবী (আয়েশা) রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত, তিনি বলেন, ‘যখন রমযানের শেষ দশক প্রবেশ করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজে জাগতেন, নিজ পরিজনদেরকেও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং কোমরে লুঙ্গি বেঁধে নিতেন।’
(বুখারী,মুসলিম ১১৭৪, তিরমিযী ৭৯৬, নাসায়ী ১৬৩৯, আবূ দাউদ ১৩৭৬, ২৩৮৬৯, ইবনু মাজাহ ১৭৬৭, ১৭৬৮, ২৩৬১১, ২৩৮৫৬, ২৪৩৯২, ২৫৬৫৬)
রোজা রেখে কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে তার রোজা নষ্ট হবে না। তবে রমজান মুমিন জীবনের শ্রেষ্ঠ সময়। তাই একজন মুমিনের উচিত, রমজানের বরকতময় সময়কে কাজে লাগানো। বিশেষ করে অতিরিক্ত ঘুম যেন ফরজ ইবাদত যেমন- নামাজ থেকে দূরে না রাখে।
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَا أَتَى عَلَى الْمُسْلِمِينَ شَهْرٌ خَيْرٌ لَهُمْ مِنْ رَمَضَانَ، وَلَا أَتَى عَلَى الْمُنَافِقِينَ شَهْرٌ شَرٌّ لَهُمْ مِنْ رَمَضَانَ، وَذَلِكَ لِمَا يُعِدُّ الْمُؤْمِنُونَ فِيهِ مِنَ الْقُوَّةِ لِلْعِبَادَةِ، وَمَا يُعِد فِيهِ الْمُنَافِقُونَ مِنْ غَفَلَاتِ النَّاسِ وَعَوْرَاتِهِمْ، هُوَ غنْم الْمُؤْمِن يَغْتَنِمُهُ الْفَاجِرُ
মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসে নি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসে নি। কেননা মুমিনগণ এ মাসে (গোটা বছরের জন্য) ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে। আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষত্রুটি অন্বেষণ করে। এ মাস মুমিনের জন্য গনীমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ। (মুসনাদে আহমাদ ৮৩৬৮; মুসান্নাফে ইবনে আবি শাইবা ৮৯৬৮)
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
রোজা অবস্থায় এভাবে ঘুমানো যাবে। এতে রোজা ভেঙ্গে যাবে না।
তবে রমজান মাস হয়ে থাকলে সেক্ষেত্রে রমজান মাসের গুরুত্ব ও মর্যাদা বিবেচনা করে বেশি না ঘুমিয়ে ইবাদত বন্দেগীতে সময় পার করা চাই।
,
আরো জানুনঃ
(০২)
উভয় দিকেই শুধুমাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন।
(০৩)
সব সালাতের শেষে (সালাম ফিরানোর পর) পড়া যাবে।
(০৪)
গালিগালাজ না করলে সমস্যা হবে না।
(০৫)
হ্যাঁ, এটি হক।
বিনা ওযরে কোর্স সম্পন্ন না করা চুক্তির খেলাফ হওয়ায় গুনাহ হবে।