আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
78 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (8 points)
আসসালামু আলাইকুম
আমার বোন ওমরাহতে গিয়েছে, কিন্তু ফ্লাইটে এর আগে হায়েজ হয়ে গিয়েছে, এই অবস্থায় মিকাদ অতিক্রমের আগে নারীদের ইহরাম করেছে কিন্তু পরবর্তীতে ভূলবসত মাস্ক পরিধান করেছে, এতে কী ওমরাহর কোন সমস্যা হবে?
নাকি তার ওমরাহ শুরু হবে, হায়েজ শেষ হওয়ার পর, মিকাদ অতিক্রম করে আয়েশা মসজিদ যাওয়ার পর, তাই কোন সমস্যা হবে না?
যদি সমস্যা হয়, দম কী দিতে হবে?
অতিসত্বর উত্তর দিলেন উপকৃত হব।

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উমরাহর এহরাম বাধার পর হায়েয শুরু হলে বা এহরাম বাধার পূর্বে শুরু হলে গোসল করে এহরাম বাধা যাবে। তাওয়াফ ব্যতিত সকল কাজ করা যাবে। কোনো জেনায়ত হলে দম ওয়াজিব হবে। প্রশ্নের বিবরণমতে মুখে মাস্ক পরিধানের কারণে দম ওয়াজিব হবে।

لما فى ردالمحتار:
"فعن هذا قال القهستاني: فلو حاضت قبل الإحرام اغتسلت وأحرمت وشهدت جميع المناسك إلا الطواف والسعي اهـ أي لأن سعيها بدون طواف غير صحيح فافهم".(کتاب الحج ،528/2،ط: سعید)

وفى الدرلمختار مع ردالمحتار:
""ثم ذكر أحكامه بـ (قوله :يمنع صلاة)  مطلقاً، ولو سجدة شكر، (وصوماً) وجماعاً ... (و) يمنع حل (دخول مسجد و) حل (الطواف) ولو بعد دخولها المسجد وشروعها فيه".(كتاب الطهارة، باب الحيض، ج:1،ص:290،ط:سعيد)

وفى اعلاءالسنن:
"عن عائشة عن النبي ﷺ قال : الحائض تقضي المناسك کلها إلا الطواف بالبیت. رواه أحمد و ابن أبي شیبة" (اعلاءالسنن،ج:10،ص323،ط:ادارۃ القران و العلوم الاسلامیۃ کراتشی)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 1,343 views
...