আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির মূলত রুকইয়ার চিকিৎসা প্রয়োজন। রুকইয়া ট্রেনিংয়ের জন্য— এখানে ক্লিক করুন

0 votes
34 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (11 points)
edited by
السلام عليكم ورحمة الله وبركاته

১)দাদার মামাতো ভাই কি আমার মাহরাম নাকি নন মাহরাম?
২)মধ্যরাতে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে মেসওয়াক করে আকাশের দিকে তাকিয়ে সুরা আল-ইমরানের ১৯০-২০০ নং আয়াত পাঠ করতেন।

প্রশ্ন হচ্ছে- বাসায় বেলকুনি থেকে আকাশ দেখা তেমন একটা যায়না,আবার রাতে বের হতেও একটু ভয়ও লাগে।বাসায় আয়াতগুলা পড়লে সুন্নাহ আদায় হবে?

৩)রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে ঘুমাতেন, যুহরের আযান শুনে উঠে আযানের জবাব দিয়ে সলাত আদায় করতেন।

যুহরের সলাত কি ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই পড়া উচিত নাকি রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আযানের পর পড়তেন,এইভাবে পড়া উচিত হবে?সুন্নাহ কোনটাতে আদায় হবে?

৪)জীবনে এই পর্যন্ত অনেক রোজা কাযা করে ফেলছি।আন্তাজ মতন কিছু ধরেছি তা আদায় করার জন্য, কিন্তু আগে হায়েজ হওয়ার পর ইস্তিয়াজা সম্পর্কে জানতাম না,যার কারনে হায়েজে রোজা ভাংছি,আবার ইস্তিয়াজাতেও।আমাকে কি টানা ৬০টা রোজা আদায় করতে হবে??

রামাদানের রোজা রাখতে আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হয়না,কিন্তু অন্যান্য সময় টানা ৪-৫টা রেখে আর রাখতে পারিনা,মাথা কেমন করে,খারাপ লাগে!!৬০টা রোজ যদি আদায় করতে হয়ই,কিভাবে করবো?

1 Answer

0 votes
by (746,910 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
তিনি আপনার জন্য নন মাহরাম।

(০২)
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রেও আপনি ফজিলত পাবেন,ইনশাআল্লাহ। 

(০৩)
https://ifatwa.info/65939/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
মেয়েদের জন্য আউয়াল ওয়াক্তে  নামাজ পড়া বেশি উত্তম। আওয়াল ওয়াক্তে নামাজ পড়া বলতে ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়া বুঝায়।

আযান হওয়ার সাথে সাথে নয়,কেননা অনেক সময় ওয়াক্ত আসার অনেক পরে আমাদের মসজিদ গুলোতে আযান হয়। তাই আযানের অপেক্ষা নয়,বরং ওয়াক্ত আসা মাত্র নামাজ আদায় উত্তম।
,
আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব :
আল্লাহ তা‘আলা ছালাতের ওয়াক্ত সম্পর্কে বলেন,

 إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتَابًا مَوْقُوْتًا 

‘নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ছালাত ফরয করা হয়েছে’ (নিসা ১০৩)।

عَنْ أُمِّ فَرْوَةَ قَالَتْ سُئِلَ رَسُوْلُ اللهِ أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ الصَّلاَةُ فِىْ أَوَّلِ وَقْتِهَا.

উম্মু ফারওয়া (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, আমল সমূহের মধ্যে কোন্ আমল সর্বাধিক উত্তম? তিনি উত্তরে বলেন, আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা।
ছহীহ আবুদাঊদ হা/৪২৬, ১/৬১ পৃঃ; তিরমিযী হা/১৭০, ১/৪২ পৃঃ; সনদ ছহীহ; মিশকাত হা/৬০৭; বঙ্গানুবাদ মিশকাত হা/৫৫৯, ২/১৭৯ পৃঃ।

والمراد بأول وقت الصلاة من حين دخول وقتها.
في الشرح الممتع للشيخ ابن عثيمين: الصلاة على وقتها ـ أي: من حين دخول وقتها

সারমর্মঃ
নামাজের আওয়াল ওয়াক্ত দ্বারা উদ্দেশ্য হলো ওয়াক্ত দাখিল হওয়ার পর পরই নামাজ আদায় করা।
শায়েখ ইবনে উসাইমিন রহঃ এমনটিই উল্লেখ করেছেন।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি যেহেতু নারী, আপনার জন্য জামাত এবং মসজিদে যাওয়া কোনোটিই জরুরী নয়, সুতরাং আপনার জন্য আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করাই উত্তম।

(০৪)
এক্ষেত্রে শুধুমাত্র কাজা আবশ্যক হবে, কাফফারা আবশ্যক হবে না।

তাই আপনি যে কয়টি রোজা ভেঙেছিলেন, সে কয়টি রোজা আপনি আদায় করবেন।

আপনার জন্য কাফফারার 60 টি রোজা আদায় করা আবশ্যক নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 72 views
...