আসসালামু আলাইকুম
আমি একজন মেয়ে।বয়স ৩১ বছর।অনেক বছর থেকে বিয়ের জন্য চেষ্টা করেও বিয়ে হচ্ছে না।প্রস্তাব আসে,পছন্দ করে কিন্তু বিয়ে সামনে আগায় না।আলহামদুলিল্লাহ আমি দেখতে খারাপ নই এবং শিক্ষাগত যোগ্যতাও ভালোই।তার পরেও বিয়ে হচ্ছে না।সাধ্যমত রুকাইয়া করেছি।ভালো রাকির থেকে চিকিৎসা নিয়েছি,বিয়ের নিয়তে অনেক আমল করেছি।কিন্তু কোনভাবেই বিয়ে হচ্ছে না।আমি এখন অনেক ক্লান্ত।আমার বিয়ের চিন্তায় মা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছেন।আমার আরো একজন বিবাহযোগ্য বোন আছে। খুব খারাপ অবস্থায় দিন পার করছি।মাঝে মাঝে মনে হয় আমার ভাগ্যে হয়ত বিয়ে নেই।
এমন কোন আমল আছে যার মাধ্যমে জানতে পারবো আমার বিয়ে হবে কিনা?
খুব কষ্ট নিয়ে প্রশ্নটা করেছি।যদি এমন আমল থেকে থাকে আমাকে দয়া করে বলবেন।আমি আমার পরিবারকে আর আর্থিক,মানুষিক কষ্ট দিতে চাই না।বিয়ে ভাগ্যে না থাকলে জীবন নিয়ে অন্য ভাবে ভাবতে চাই।সুস্থ ভাবে বাচতে চাই।