আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
103 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (32 points)
edited by
আসসালামু আলাইকুম

এক বোনের প্রশ্ন

১/প্রতিবেশীর সাথে রাগ করে স্বামী তার স্ত্রীকে বলছে যে যদি তাদের উপকার করোস তাহলে তুই আমার বউ না বা বউ থাকবি না।এখন ওই স্ত্রী যদি মনের ভুলে উপকার করে তাহলে কি তালাক হবে?

অথবা স্বামীই যদি আবার উপকার করতে পাঠায় তাহলেও কি তালাক হবে?

২/ শহীদরা কি অভিশাপ দিতে পারেন?তারা কি দুনিয়াবি বিষয়ে কিছু জানেন বা বোঝেন?

আমার প্রশ্ন

৩/উস্তাদ ভুলে ওয়াক্ত আছে ভেবে ফরজ নিয়ত করে ৪ রাকাত নামাজ আদায় করে নিলে।পরে যদি বুঝি কাযা হয়েছে আবার নামাজটি আদায় করতে হবে?

৪/জমি সেল না হওয়াতে যাকাত দিতে না পারলে এমনভাবে দেয়া যাবে মাদ্রাসায় যে সেল করে টাকা নিতে উনাদের প্রতিদিনের খরচের জন্য,টাকাটা যাকাত ধরতে বলবো।বিশ্বস্ত কমিটি আছে। মাদ্রাসাকে সেল করতে দিবে আমাদেরকে বাধা দিচ্ছে।উনারা সেল করলে আমরা ওই টাকা যাকাত হিসাবে ধরবো।আমরা এতিম তাই অনেক কিছুতেই বাধা আসে।

৫/ ফরজ নামাজের পর ইশরাকের জন্য অপেক্ষায় থাকার সময় উঠে লাইট বন্ধ করতে পারবো? এজন্য উঠলে কি ইশরাকের আগে বসে যিকিরের পর ইশরাক আদায়ের সওয়াব পাবো?এখন তো সরকার সবার যাতে বিদুৎ পেতে সমস্যা না হয় বিদুৎ অপ্রয়োজনীয় ব্যবহার করতে মানা করছেন।

জাযাকাল্লাহু খইরন উস্তাদ
by (32 points)
৪/জমি সেল করতে পারছি না তাই যাকাত দিতে পারবো না।ওই জমিটা সেল করে যাকাত দিতে চাইছি।এমনভাবে কি জমি দেয়া যাবে মাদ্রাসায় যে উনারা সেল করে টাকা নিতে পারবে মাদ্রাসায় প্রতিদিনের খরচের জন্য।বিশ্বস্ত কমিটি আছে। মাদ্রাসাকে সেল করতে দিবে আমাদেরকে বাধা দিচ্ছে।উনারা সেল করলে আমরা ওই টাকা যাকাত হিসাবে ধরবো।আমরা এতিম তাই অনেক কিছুতেই বাধা আসে।

৫/ ফরজ নামাজের পর ইশরাকের জন্য অপেক্ষায় থাকার সময় উঠে লাইট বন্ধ করতে পারবো? এজন্য উঠলে কি ইশরাকের আগে বসে যিকিরের পর ইশরাক আদায়ের সওয়াব পাবো?এখন তো সরকার সবার যাতে বিদুৎ পেতে সমস্যা না হয় বিদুৎ অপ্রয়োজনীয় ব্যবহার করতে মানা করছেন।

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রতিবেশীর সাথে রাগ করে স্বামী যদি তার স্ত্রীকে বলে যে, যদি তাদের উপকার করোস তাহলে তুই আমার বউ না বা বউ থাকবি না। এখন ঐ স্ত্রী যদি মনের ভুলে উপকার করে, তাহলে তালাক হয়ে যাবে।
অথবা স্বামী যদি আবার উপকার করতে পাঠায়, তাহলেও তালাক পতিত হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1237

(২) শহীদরা অভিশাপ দিতে পারবে না। তারা কবরে বসে দুনিয়াবি বিষয়ে কিছু জানবেও এবং বুঝবেও না।

(৩) ভুলে ওয়াক্ত আছে ভেবে ফরজ নিয়ত করে ৪ রাকাত নামাজ আদায় করে নিলে পরে যদি বুঝা যায় যে, কাযা হয়েছে আবার নামাজটি আদায় করতে হবে,তাহলে আবার কাযা করে নিতে হবে।

(৪) প্রশ্নটি অস্পষ্ট। তাই জবাবা দিতে অপারগ।জাযাকুমুল্লাহ। ইডিট করে কমেন্টে জানিয়ে দিবেন।

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by

৪/জমি সেল করতে পারছি না তাই যাকাত দিতে পারবো না।ওই জমিটা সেল করে যাকাত দিতে চাইছি।এমনভাবে কি জমি দেয়া যাবে মাদ্রাসায় যে উনারা সেল করে টাকা নিতে পারবে মাদ্রাসায় প্রতিদিনের খরচের জন্য।বিশ্বস্ত কমিটি আছে। মাদ্রাসাকে সেল করতে দিবে আমাদেরকে বাধা দিচ্ছে।উনারা সেল করলে আমরা ওই টাকা যাকাত হিসাবে ধরবো।আমরা এতিম তাই অনেক কিছুতেই বাধা আসে।

৫/ ফরজ নামাজের পর ইশরাকের জন্য অপেক্ষায় থাকার সময় উঠে লাইট বন্ধ করতে পারবো? এজন্য উঠলে কি ইশরাকের আগে বসে যিকিরের পর ইশরাক আদায়ের সওয়াব পাবো?এখন তো সরকার সবার যাতে বিদুৎ পেতে সমস্যা না হয় বিদুৎ অপ্রয়োজনীয় ব্যবহার করতে মানা করছেন।
by
আসসালামু আলাইকুম এডি করে দিতে বলেছেন দিলাম কমেন্টে
by (814,620 points)
(৪) জ্বী, জমি বিক্রি করে যাকাত দিতে পারবেন। মনে রাখবেন, সাধারণত জমির উপর কোনো প্রকার যাকাত আসে না। শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে ক্রয়কৃত জমির উপর যাকাত আসে।
(৫) লাইট অফ করার অন্য কেউ না থাকলে অফ করতে পারবেন। সওয়াবে কোনো তারতম্য হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 420 views
0 votes
1 answer 241 views
...