আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম উস্তাদ। আমার স্বামীর ২য় স্ত্রী বলছে আমার জন্য নাকি তাকে স্বামী সময় দিতে পারে  না তাই তার বাচ্চা হচ্ছে না।এটা তার ধারণা। তাদের বিয়ের ১০ মাস হলো।এখন আমি যদি ঢাকায় আলাদা থাকতে চাই তাহলে কি আমি গুনাহগার হবো? স্বামী মাঝে মাঝে যাবে।আর আমি আমার ভাইয়ের কাছাকাছি যদি বাসা নিব।আমি চাই তারা একসাথে থাকুক। তারা ভৈরব থাকবে।

1 Answer

0 votes
by (805,890 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
একাধিক স্ত্রীর মধ্যকার সমতার সাথে বারি বারি করে অবস্থান করা স্বামীর উপর ওয়াজিব। এক্ষেত্রে একরাত একরাত করে অবস্থান করাই মূল বিষয়। হ্যা, স্ত্রীদের সম্মতিতে স্বামী যদি একাধিক রাত করে বারি নির্ধারণ করে, তাহলে সেটাও গ্রহণযোগ্য।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু এখন স্বামী একরাত করে করে স্ত্রীদের ঘরে অবস্থান নিচ্ছেন।তাই কোনো স্ত্রী অনুপস্থিত থাকলে তিনি তার বারির ধাবী আর করতে পারবেন না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7838

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামীর উপর সমতার বিধান তথা সমান ত্বরিকায় প্রতি স্ত্রীর ঘরে রাত্রিযাপন করা ওয়াজিব। তবে কোনো স্ত্রীকে দূরে বা পৃথক রাখার কোনো বিধান নেই। আপনার সতীনের অভিযোগ গ্রহণযোগ্য নয়। তবে যদি আপনার স্বামী সমানভাবে উভয়ের ঘরে রাত্রিযাপন না করে, তাহলে সমতা বিধান বাস্তবায়ন করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
রাত্রি যাপনে সমতা বিধান করে আলহামদুলিল্লাহ। কিন্তু সতীন আরো বেশি সময় চায়।আমি এগুলো নিয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি।আমার বিয়ে ১১ বছর হলো কোন বাচ্চা নেই।তাই আমি একটু দুরে থাকতে চাইছিলাম।এতে কি গুনাহ হবে? স্বামীর ও তেমন আপত্তি নেই

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...