আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
3,246 views
in সালাত(Prayer) by (13 points)
আসসালামু আলাইকুম
আওয়াবীনের সালাত কি ২ রাকাত পড়া যাবে নাকি ৬ রাকাত?

আর আওয়াবীনের সালাত কি মাগরিবের নামাজ পড়েই আদায় করা যাবে নাকি কিছুক্ষণ অপেক্ষা করে তারপর পড়তে হবে

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুম আসসসালাম
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আওয়াবিনের নামায সম্পর্কে উলামাদের অনেক মতপার্থক্য রয়েছে।
যাই হোক বিশুদ্ধ কথা হল,আওয়াবীনের নামায প্রমাণিত রয়েছে।আওয়াবীনের নামাযের রা'কাত সংখ্যা সর্বোচ্ছ ছয়। তবে কেউ কেউ মাগরিবের সুন্নত সহ ছয় রাকাতের কথাও বলে থাকেন।ছয় রা'কাত পড়া জরুরী নয়।বরং কেউ চাইলে চার রা'কাত বা ছয় রা'কাতও পড়তে পারবে।এমনকি দুই রা'কাতও পড়া যাবে।

আওয়াবিনের নামায এশার পূর্ব পর্যন্ত পড়া যাবে
তবে উত্তম হল,মাগরিবের ফরয ও সুন্নত নামাযের পরপরই আওয়াবিন পড়ে নেয়া।

অপর বর্ণনায় সুন্নাতের পর ছয় রাকাতের কথা বলা হয়েছে। আমরা দ্বিতীয় বর্ণনা অনুযায়ী আমল করতে না পারলেও প্রথম বর্ণনা অনুযায়ী তো সহজেই আমল করতে পারি। আওয়াবিন নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর ছয় রাকাত পড়বে তাকে ১২ বছর নফল ইবাদতের সওয়াব দান করা হবে। - জামে তিরমিযী : ৪৩৭।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 534 views
...