আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
286 views
in পবিত্রতা (Purity) by (51 points)
edited by
ওষুধ গ্রহণ করার কারণে এক মাসের অধিক আমার হায়েজ বন্ধ। আমার কিছু সমস্যা আছে  যার কারণে আমার প্রতিদিনই সাদা স্রাব নিহত হয় যা কিছুটা দুর্গন্ধ যুক্ত । গত বুধবার রাতে একবার হলুদ স্রাব দেখা যায় এরপর আবার শুক্রবারে একবার দেখা যায় যার মধ্যবর্তী সময় ছিল তিন দিনের কম। এরপরে  দিনগুলো যখন স্রাব নির্গত হয় তার মাঝে হঠাৎ একাধিকবার মনে হয়েছে হয়তো আমার স্রাবটা হালকা হলুদ বর্ণের আবার মনে হচ্ছে যে না এটা ঘন সাদা স্রাব।
এখন আমি এটাতে কি হায়েজ ধরে নিব।

ফরজ বা সুন্নত সালাতে সূরা ফাতিহা  ভুল হয়ে গেলে  যদি আবার ঠিক করে পড়ি তাহলে কি সাহু সিজদা দিতে হবে।

তাশাহুদ তিলাওয়াত সময় ভুল হয়ে গেলে যদি আবার ঠিক করে বলি তাহলে সাহু সিজদা  দিতে হবে।

সালাতের মাঝে যদি মাথার একটা বা দুইটা চুল বের হয়ে যায় তাহলে কি নামাজ ভেঙ্গে যাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হায়েযের সর্বনিম্ন সময়সীমা তিন দিন এবং সর্বোচ্ছ সময়সীমা ১০দিন।এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে।(বেহেশতী জেওর-১/২০৬)তথা সাদা রং ব্যতীত সকলপ্রকার রং ই হায়েযের অন্তর্ভুক্ত।আরো জানুন- https://www.ifatwa.info/7474

(وَمِنْهَا) النِّصَابُ أَقَلُّ الْحَيْضِ ثَلَاثَةُ أَيَّامٍ وَثَلَاثُ لَيَالٍ فِي ظَاهِرِ الرِّوَايَةِ. هَكَذَا فِي التَّبْيِينِ وَأَكْثَرُهُ عَشَرَةُ أَيَّامٍ وَلَيَالِيهَا. كَذَا فِي الْخُلَاصَةِ. 
হায়েযের সর্বনিম্ন সময় তিনদিন তিনরাত। এবং সর্বোচ্ছ  সময় দশদিন দশরাত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার এই স্রাব হায়েয হিসেবে গণ্য হবে না বরং ইস্তেহাযা। সুতরাং আপনাকে নামায রোযা করতে হবে।


(২)
ফরজ বা সুন্নত সালাতে সূরা ফাতিহা ভুল হয়ে গেলে যদি আবার ঠিক করে পড়া হয়, তাহলে অবশ্যই সাহু সিজদা দিতে হবে।

(৩)
তাশাহুদ পড়ার সময় ভুল হয়ে গেলে যদি আবার ঠিক করে পড়া হয়, যদি প্রথম বৈঠকে হয়, তাহলে সাহু সিজদা দিতে হবে।দ্বিতীয় বৈঠকে হলে সাহু সিজদা দিতে হবে না।

(৪)
সালাতের মাঝে যদি মাথার একটা বা দুইটা চুল বের হয়ে যায়, তাহলে নামাজ ভঙ্গ হবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4911


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 566 views
0 votes
1 answer 474 views
...