আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
225 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
Assalamualaikum warohmatulloh

<<<<পরিচিত এক বোনের পক্ষ থেকে >>>>

১. একদিন আমি স্বপ্নে দেখি আমি নিজেই মারি গেছি
২. একদিন দিনের বেলায় স্বপ্নে দেখি আমি পানিতে ডুবে মারা যাচ্ছি সবাইকে ডাকছি কেউ তুলছে না।
৩. স্বপ্ন দেখি আমাদের গ্রামের বাড়িতে আমাদের বাড়ির ভেতরেই কারেন্টর যেই খুটি গুলো থাকে, ঐটা অনেক বাতাসে গাছের পাতা লেগে আগুন ধরে গেছে বাড়ি থেকে বেরিয়ে আমি কি জোরে জোরে চিল্লাচ্ছি কেউ আসছে না সব পুড়ে যাচ্ছে। ৯৯৯ কল দিচ্ছি ওরাও আসে না। পরে আগুন যখন নিভে গেছে, পাশের বাড়ির চাচাতো ভাই আসছে জিজ্ঞেস করতেছে আমি এতখন কাঁদছি কেন ওদের ডাকছি কেন?
শেষ ঘুম ভেঙে গেছে চোখ খুলে দেখি সকাল ৬:২০ বাজে তখব মাথায় অনেক ব্যাথা ছিল

৪. আবার রাতে মনে হয় তখন আড়াইটা বাজে আমি স্বপ্নে দেখি আমার নানা মারা গেছে, তাও আমাদের বাড়িতে এসে আমরাতো সবাই কাঁদতেছি। একটু পরে ভাইয়ার ফ্রেন্ড কল দিছে বলতে ওর বোন মারা গেছে, ওর জন্য ও কাঁদতেছি একটা মাএ বোন। তারপর নানু বাড়িতে কল দিছি বলার জন্য মামাতো বোন কল রিসিভ করছে, আমি কাঁদতে কাঁদতে নানার দিকো তাকাইয়া দেখি আমার নানা উঠে বসে আছে। তারপর নিয়ে ফোনটা মায়ের কাছে দিলাম ঘুমটা ভেঙে গেলো।
বি.দ্র. আমার নানা মৃত প্রায় দুইবছর

৫. কয়দিন আগেও আমি স্বপ্নে দেখি আমি কোন এক বিলের মাঝখানে দিয়ে সাঁতরে সাঁতরে আমার নানার সঙ্গে মামার শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি, কোনো নৌকা নাই গাড়ি নাই শুধু পানি আর পানি। আমি বলতেছি তুমি কই নিয়ে আসলা চলো বাড়ি যাই দাওয়াত লাগব না। পরে মাঝপথে একটা বাড়ি থেকে মনে হয় পানি খাইলাম হঠাৎ ঘুমটা ভেঙে গেলো।
এ স্বপ্নগুলোর ব্যাখ্যা কী হবে উস্তায?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي ) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি নতুন জীবন পাবেন।

(২) আপনি নতুন জীবন পাবেন।

(৩) দান সদকাহ করবেন। যাতে আল্লাহ বিপর্যয় থেকে এলাকাকে রক্ষা করেন।

(৪) আপনার নানার জন্য ঈসালে সওয়াবের ব্যবস্থা করবেন।

(৫) মনের কল্পনা মাত্র।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 190 views
0 votes
1 answer 130 views
0 votes
1 answer 232 views
0 votes
1 answer 122 views
0 votes
1 answer 290 views
...