আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
187 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামুয়ালাইকুম
বেদীন পরিবারে দ্বীন পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক সাদাসিধে নরম স্বভাবের মানুষ পর্দা শুরু করার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় প্রথমে এত বুঝ ছিলোনা যেতাম কিন্তু রিসেন্ট মনে হয়েছে পারিবারিক অনুষ্ঠানগুলো তো মাহরাম নন মাহরাম মিক্সি পর্দা করলেও অনেক সমস্যা হয় তাই না যাওয়ার সিদ্ধান্ত নেই ‌।কিন্তু মায়ের জোরাজুরিতে যাই পরে প্রত্যেকবার বলে এবারই শেষ বার । গিয়ে ফ্রি মিক্সিং বিয়েতে অংশগ্রহণ করতে হয় এবং গান শোনা মহিলারা ব‌উসহ নাচানাচি কয়েকজন পুরুষের সামনেই । পরেরবার মাকে অনেক বুঝানোর পর রাজি হয়েছিলো কিন্তু প্রত্যেকবার ই বলে এবার শেষ আর যাবানা। এবার অনুষ্ঠান ছিলো এক আত্মীয়ের বাড়ীতে এমনি ফ্যামিলির সবাইকে দাওয়াত কিন্তু আমি না যেতে চাইলে সবাই জোরাজুরি করতে থাকে সারাদিন মানসিক প্যারা দিতে থাকে এখানে কোনো গান নাচ বা হারাম কিছু হবেনা কিন্তু নন মাহরাম এর সাথে যেতে হবে সফর দুরত্বে এবং ফ্রি মিক্সিং অল্প স্বল্প থাকবে মানুষের বাড়িতে গেলে পর্দা নিয়ে অনেক কিছু শুনতে হয় কেন এসব পড়ে আছি নিকাব যেটা আমার ভালো লাগেনা নিকাবের নিচ দিয়ে খেতে হয় কেউ সেভাবে সাহায্য করেনা তাই মায়ের সাথে অনেক রাগারাগী ও ঝগড়া করেছি একপর্যায়ে যখন অনেক বুঝানোর পর‌ও বুঝছেনা। এতে কি আমার গুনাহ হয়ে গেছে ? আর এভাবে সব আত্নীয়ের চোখে খারাপ হয়ে যাচ্ছি আত্মীয়তার সম্পর্ক গুলো ও যা‌ইতে চাইনা দেখে সবাই জানতে পারে আমার মা সবাইকে বলে দেয় ও যেতে চায়না সবাই নেগেটিভ নেয় এটা এতে কি আমার গুনাহ হচ্ছে। আমি আসলে চাচ্ছি ফ্যামিলির ফ্রি মিক্সিং গেদারিং গুলো এভোয়েড করতে কারন আমি পর্দা করে থাকলেও পা ডাকতে পারিনা কথা বলতে হয় সবাইকে ফ্রি মিক্সিং এ দেখলে আমার খারাপ লাগা কাজ করে। এটা কি ঠিক হবে নাকি বেশি বেশি হয়ে যাবে ?যেহেতু সবাই আমার উপর রাগ করছে এবং আমার মা ও আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় ঝগড়া লাগে প্রত্যেকবার এসব নিয়ে?

1 Answer

0 votes
by (807,270 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু সাঈদ খুদরী রাঃ থেকে বর্ণিত,
ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪٍ ﺍﻟﺨُﺪْﺭِﻱِّ - ﺭَﺿِﻲَ ﺍﻟﻠﻪُ ﺗَﻌَﺎﻟَﻰ ﻋﻨﻪُ - ﻗﺎﻝَ : ﺳَﻤِﻌْﺖُ ﺭﺳﻮﻝَ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳﻘُﻮﻝ" : ﻣَﻦْ ﺭَﺃَﻯ ﻣِﻨْﻜُﻢْ ﻣُﻨْﻜَﺮًﺍ ﻓَﻠْﻴُﻐَﻴِّﺮْﻩُ ﺑِﻴَﺪِﻩِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ  ﻓَﺒِﻠِﺴَﺎﻧِﻪِ ، ﻓَﺈِﻥْ ﻟَﻢْ ﻳَﺴْﺘَﻄِﻊْ ﻓَﺒِﻘَﻠْﺒِﻪِ ، ﻭَﺫَﻟِﻚَ ﺃَﺿْﻌَﻒُ ﺍﻹِﻳﻤَﺎﻥِ "
নবীজী সাঃ বলেনঃ তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো অন্যায় কাজ দেখে,তাহলে সে যেন তা হাত দিয়ে ,না পারলে মুখ দিয়ে এবং না পারলে সে যেন তা অন্তর দিয়ে গৃণা করে।এবং এটাই তার ঈমানের সর্বনিম্ন স্থর।(সহীহ মুসলিম-৭৩)

অন্তর দিয়ে গৃনা করার অর্থ হচ্ছে,হালালকে হালাল জানা এবং তাকে মহব্বত করা।এবং হারামকে হারাম জানা ও গৃনা করা এবং তার থেকে দূরে থাকা। বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1982

প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যে বিয়েতে গান বাজানো হয়, গায়ে হলুদের মতো অনুষ্ঠান করা হয়, এবং ফ্রি মিক্সিং পরিবেশ থাকে, ঐ বিয়েতে অংশগ্রহণ করতে যাওয়া জায়েয হবে না, এবং ঐ সমস্ত শরীয়ত বিরোধী কাজে শরীক হওয়া কখনো জায়েয হবে না।হ্যা,  শরীয়ত বিরোধী কাজে শরীক হওয়া ব্যতিত দাওয়াত খেতে যাওয়া জায়েয হলেও দাওয়াত না খাওয়াই উত্তম হবে। আপনি ভবিষ্যতে এরকম সকল প্রকার মজলিসকে প্রত্যাহার করবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...