আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
339 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
পড়তে ইচ্ছে করেনা।এরকম করে আমি এতদিন লেখাপড়া ঠিকমতো করি নাই।যার ফলে আমার রেসাল্ট খারাপ হয়েছিল পরে আবার পাশ করেছিলাম।কিন্তু এই পড়ালেখার জন্য অনেক টাকা খরচ করে ফেলেছে।আমি আসলে সব টাকা একদিন ফেরত দিয়ে দিব এরকম চিন্তা করে লেখাপড়া খুব বেশি করি না ।কিন্তু আমি এখনো কোনো টাকা ফেরত দিতে পারি নাই।এখন আমি কি গুনাহগার লেখাপড়া ঠিকমত না করার কারণে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি। এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037


সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনার উচিত অন্তরকে পরিশুদ্ধ করা এবং লেখাপড়ায় মনযোগ স্থাপন করা। পাশাপাশি নেককার কোনো বান্দার সংস্পর্শ গ্রহণ করা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (15 points)
আমি আসলে সব টাকা একদিন ফেরত দিয়ে দিব এরকম চিন্তা করে লেখাপড়া খুব বেশি করি না ।কিন্তু আমি এখনো কোনো টাকা ফেরত দিতে পারি নাই।এখন আমি কি গুনাহগার লেখাপড়া ঠিকমত না করার কারণে?
by (814,710 points)
আপনি কেন সব টাকা ফেরত দিতে চাচ্ছেন? এবং কাকে দিতে চাচ্ছেন। 
by
কারণ আমাকে যেটা হওয়ার জন্য লেখাপড়ার খরচ দিচ্ছে।সেটা হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নাই।কিন্তু অনেক টাকা খরচ করেছে।তাই আমি মনে করি আমার উচিত টাকা সব ফেরত দিয়ে দেওয়া। 
by (814,710 points)
জ্বী, আপনি দিয়ে দিতে পারেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...