আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
1,964 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (56 points)
আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ

১. "জাযাকাল্লাহ খাইরান এবং জাযাকাল্লাহু খাইরান"
উভয়ই লিখতে দেখা যায়৷ উভয় লেখাই কি সঠিক?

২. ওয়া আনতুম ফা জাযাকিল্লাহু খাইরান লেখা যায়েজ হবে?

৩. কেউ শুধু "আস্সালামু 'আলাইকুম"/"আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ" বললে তাকে পুরো সালামের উত্তর দেয়া যায়েজ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/9648 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
জাযাকাল্লাহ পুরুষকে বলা হয়।
জাযাকিল্লাহ মহিলাকে বলা হয়।
খাইরান অর্থ উত্তম।
জাযাকাল্লাহ অর্থ,আল্লাহ তোমাকে বিনিময় দান করুক।

শুধুমাত্র জাযাকাল্লাহ বা জাযাকিল্লাহ দ্বারাও দু'আ হয়।তবে জাযাকাল্লাহু/জাযাকিল্লাহু খাইরান বললে অর্থে আরেকটু উত্তমতা আসে।তাই সময় সুযোগ থাকলে পূর্ণ দু'আ বলাই উত্তম।কেউ শুধুমাত্র জাযাকাল্লাহ/জাযাকিল্লাহ বললেও হবে।


হযরত উসামা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে জাযাকাল্লাহ খাইরান (আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন) বল তাহলেই তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে।-জামে তিরমিযী, হাদীস : ২০৩৫; সহীহ ইবনে হিববান, হাদীস : ৩৪১৩

অন্য হাদীসে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. বলেন,. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের সাথে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সাথে কৃতজ্ঞতার আচরণ কর। (তাকে কিছু হাদিয়া দাও।) যদি কিছু দিতে না পার অন্তত তার জন্য দুআ কর। যাতে সে বুঝতে পারে যে, তুমি তার প্রতি কৃতজ্ঞ।-সুনানে আবু দাউদ               ; আল আদাবুল মুফরাদ, বুখারী ২১৬

জাযাকাল্লাহু খায়রান অর্থ আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন।



(২)
'ওয়া আনতুম ফা জাযাকিল্লাহু খাইরান' বলাও জায়েয হবে।তবে শুদ্ধ রূপ হল, ওয়া আনতি/ওয়া আনতুন্না ফা-জাযাকিল্লাহু খাইরান।
অর্থ সমান-ই।অর্থাৎ আল্লাহ তোমাকে/তোমাদেরকে উত্তম বিনিময় দান করুক।

(৩)
আল্লাহ তা'আলা বলেন,
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
আর তোমাদেরকে যদি কেউ দোয়া করে, তাহলে তোমরাও তার জন্য দোয়া কর; তারচেয়ে উত্তম দোয়া অথবা তারই মত ফিরিয়ে বল। নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে হিসাব-নিকাশ গ্রহণকারী।(সূরা নিসা-৮৬)

কেউ শুধু "আস্সালামু 'আলাইকুম"/"আস্সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ" বললে তাকে পুরো সালামের উত্তর দেয়া জায়েয এমনকি উত্তম।তবে বারাকাতুহু এর অতিরিক্ত যাওয়া যাবে না।এটা বিদ'আত হবে।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...