আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
122 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম উস্তায।
১. মৃত ব্যক্তি (মহিলাদের) গোসল দেওয়ার নিয়ম কী? কিভাবে গোসল দিতে হয়
২. মায়ের মৃত্যুতে মেয়েদের করণীয় কী কী? মেয়েরা কী গোসল দিবে?
৩. বাবার মৃত্যুতে মেয়েদের করণীয় কী কী?
 বাবা/মায়ের মৃত্যুর সময় থেকে দাফনের পরে মেয়েরা কী কী করবে?
বিস্তারিত জানান প্লিজ

৪. মৃত্যু ব্যক্তির পাশে সুরা ইয়াসিন তিলাওয়াত করতে হয়?

৫. মৃত্যশয়ী ব্যক্তির (অর্থাৎ কঠিন অসুস্থ ব্যক্তি) পাশে কী করা উচিত?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মৃত ব্যক্তিকে গোসল করানোর সুন্নতি পদ্ধতি: গোসলের সময় মৃত ব্যক্তিকে চৌকি বা গোসলের খাটিয়ার উপর শোয়াতে হয়। তারপর পরনের কাপড় সরিয়ে পুরুষ হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় রাখতে হয়। এরপর হাতে কাপড় জড়িয়ে পেশাব-পায়খানার জায়গা পরিষ্কার করে নিতে হয়। এর অজু করাতে হয়। প্রথমে সমূদয় মুখমণ্ডল, পরে কনুই পর্যন্ত দুই হাত, তারপর মাথা মাসেহ্ করতে, অবশেষে দুই পা ধোয়াতে হয়। নাকে ও মুখে পানি দেয়ার দরকার নেই। তুলা ভিজিয়ে দাঁতের মাড়ি এবং নাকের ভেতর মুছে দেয় জায়িজ। গোসল ফরজ অবস্থায় এবং হায়েজ-নেফাস অবস্থায় মারা গেলে মুখে ও নাকে পানি পৌঁছানো জরুরি। পানি যেন ভেতরে না যায় সেজন্য নাক, মুখ ও কানে তুলা দিতে হয়। এরপর ধৌত করতে হয়। সাবান বা এ জাতীয় জিনিস ব্যবহার করা যায়। এরপর মৃত ব্যক্তিকে বাম কাত করে শুইয়ে বরই পাতা দিয়ে অল্প গরম করা পানি মাথা থেকে পা পর্যন্ত ঢালতে হয় এমনভাবে ডান কাত করে তিনবার পানি ঢালতে হয়। এরপর মৃত ব্যক্তিকে কোনো কিছুর উপর ঠেস দিয়ে বসিয়ে আস্তে আস্তে পেটে চাপ দিতে হবে। কোনো মল বের হলে তা পরিষ্কার করতে হবে। এজন্য পুনরায় অজু ও গোসল করানোর দরকার হবে না। পরে বাম কাত করে শুইয়ে কর্পূর মেশানো পানি ঢালতে হবে তিনবার। সবশেষে একটি কাপড় দিয়ে সারা শরীর মুছে দিতে হয়। মৃতকে গোসল দেয়ার এটাই মাসনূন বা সুন্নাতি পদ্ধতি। [দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন, বাংলা, পৃষ্ঠা-২৮৪]  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/23712


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) মৃত ব্যক্তি (মহিলাদের) গোসল দেওয়ার নিয়ম পুরুষদের মতই। উপরে বর্ণিত হয়েছে। 
(২) মায়ের মৃত্যুতে মেয়েদের জন্য করণীয় হল, কান্না না করে বরং ঈসালে সওয়াবের ব্যবস্থা করা। কুরআন তিলাওয়াত ও নেক কাজের দ্বারা ঈসালে সওয়াব করা। মেয়েরাও গোসল দিতে পারবে। 
(৩) বাবার মৃত্যুতেও মেয়েদের একই করণীয়।
বাবা/মায়ের মৃত্যুর সময় থেকে দাফনের পর মেয়েরা সকল প্রকার নেক কাজ করবে এবং মাতাপিতাকে সওয়াব পৌছানোর নিয়ত অন্তরে রাখবে। 
(৪) মৃত্যু ব্যক্তির পাশে কুরআন বা সুরা ইয়াসিন তিলাওয়াত করা যাবে না। তবে অন্য রুমে করা যাবে।
(৫) মৃত্যশয়ী ব্যক্তির (অর্থাৎ কঠিন অসুস্থ ব্যক্তি) পাশে বসে কুরআন তিলাওয়াত করা এবং নেককাজ করে তার রোগমুক্তির জন্য দু'আ করা উচিত। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...