আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালামুয়ালাইকুম ।

প্রশ্ন:

বাথরুমে আমি কল খুলে শরীর বা পায়ের নাপাকী ধুয়ে ফেলি। তখন সেই পানি বাথরুমের মেঝেতে ছড়িয়ে দরজার দিকে চলে যায়। আমি যখন বের হই তখন পা আবার সেই পানির ওপর পড়ে। এ অবস্থায় আমার পা কি আবার নাপাক হয়ে যাবে, নাকি মেঝেতে থাকা পানি লাগলেও পা নাপাক হয় না?

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
পবিত্র করার পদ্ধতিঃ
পবিত্রকরণ এর দিক দিয়ে নাজাসত আবার দুই প্রকারঃ যথা-
(ক) দৃশ্যমান নাজাসত
(খ)অদৃশ্যমান নাজাসত

(ক)
কাপড়ে প্রথম প্রকার তথা দৃশ্যমান নাজাসত লাগলে সেই নাজাসতকে  দূর করে দিলেই কাপড় পবিত্র হয়ে যাবে।এক্ষেত্রে নাজাসত দূর করতে ধৌত করার কোনো পরিমাণ নেই।যতবার ধৌত করলে নাজাসত দূর হবে ততবারই ধৌত করতে হবে।যদি একবার ধৌত করলে তা চলে যায় তবে একবারই ধৌত করতে হবে।

(খ)
কাপড়ে দ্বিতীয় প্রকার তথা অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়।(ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪
জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭)বিস্তারিত জানুন-১১৮


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নাজাসত থেকে কাপড়কে পবিত্র করতে কাপড়কে ধৌত করা হলে, সেই ধৌতকৃত পানি যদি শরীর বা কাপড়ে লাগে, তাহলে শরীর বা ভালো কাপড়ও নাপাক হবে। নাজাসত সম্ভলিত কাপড় ভালো কাপড়ের সাথে মিলিত হলে ভালো কাপড়ও নাপাক হয়ে যাবে। 

ধৌতকৃত পানির সাথে যদি নাজাসত দৃশ্যমান হয়,তাহলে নাজাসতকে দূর করে নিলেই লেগে যাওয়া কাপড় বা শরীর পবিত্র হয়ে যাবে।আর অদৃশ্যমান হলে,তিনবার করে শরীর বা কাপড়কে ধৌত করে নিলেই তা পবিত্র হয়ে যাবে।
 বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/4387


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি পা কে ধৌত করবেন। নতুবা পা নাপাক থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...