আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
147 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (1 point)
edited by
আসসালামু আলাইকুম। আমি মেডিকেল এ পড়ি। আমাদের প্রতি বছর একটা প্রফেশনাল পরীক্ষা হয়। যেটা তে একবার ফেইল করলে ৬ মাস পরে আবার দিতে হয়। আমার এক বন্ধু সে ৩ বছর ধরে ৩ বার এমন ফেইল করেছে। কিছুদিন আগেও ফাইনাল প্রফেশনাল পরীক্ষা তে ফেইল করেছে। সে এটা নিয়ে অনেক কষ্ট পাইছে। সে অনেক চেষ্টা করেছিল। কিন্তু তার পরেও যখন ফেইল আসলো তখন সে বললো যে, " আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমার সাথেই এমন করে, বার বার ফেইল করতে আমার আর ভালো লাগে না। আল্লাহ প্রতিবার আমার সাথে এমন করে, আমাকে ফেইল করায় "। পরে আমি তাকে বললাম যে, এভাবে বলা ঠিক হয়নি তোমার। তখন সে একটু পরে বললো ""সে মনের কষ্ট থেকে বলে ফেলেছে, তার আফসোস হয়, মানুষ আরো কম পড়েও পাশ করে যায়। আর সে ফেইল করে। পরে আবার বলেছে সাথে সাথেই আল্লাহ হয়তো চায় সে আরো ভালো করে পড়বে, তাই ফেইল দিছে"।

১) আমার বন্ধু যে আল্লাহ কে দোষ দিল, আল্লাহ শুধু তাকেই দেখে, তার সাথেই এমন করে এভাবে বলার কারনে তার কি ঈমান চলে যাবে?
২) অই সময় ই তাকে আমি একদিন বলতেছিলাম যে, তুমি নামাজ পড়। আল্লাহর কাছে বেশি করে দোয়া কর।।আজকে কয় ওয়াক্ত নামাজ পড়ছো? এগুলা বার বার তাকে বলতেছিলাম। বলার পরে সে বললো " দেখ আমার বিরক্ত লাগতেছে". আমি বললাম আস্তাগফিরুল্লাহ তুমি এটা কি বললা? নামাজ এর কথা শুনলে কি কারোর বিরক্ত লাগে? তখন সে বললো "নামাজ এর কথা শুনে না। আমার সব মিলায়া বিরক্ত লাগতেছে ".  এখন তার কি ঈমান ঠিক আছে?

৩) আমার আল্লাহ কে নিয়ে কোনো অভিযোগ  নাই। আমি শুধু আমার বন্ধুর হয়ে প্রশ্ন করার জন্য এভাবে বলেছি। আমার কি ঈমানে কোনো সমস্যা হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
" আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমার সাথেই এমন করে, বার বার ফেইল করতে আমার আর ভালো লাগে না। আল্লাহ প্রতিবার আমার সাথে এমন করে, আমাকে ফেইল করায় "। ........  পরে সাথে সাথেই আবার সে বলেছে, আল্লাহ হয়তো চায় সে আরো ভালো করে পড়বে, তাই ফেইল দিছে"।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এসমস্ত কথাবার্তা কবিরা গোনাহ।তবে এজন্য ঈমানে চলে যাবে না।

(২) যেহেতু সে তার কথার ব্যখ্যায় বলরছে,
"আমার সব মিলায়া বিরক্ত লাগতেছে " কাজেই এখানে বুঝা যাচ্ছে যে, তার মন ভালো না, বা অলসতা চেপে বসেছে। এজন্য তার ঈমানে কোনো সমস্যা হবে না।

(৩) এভাবে প্রশ্ন করার জন্য আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...