আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
216 views
in পবিত্রতা (Purity) by (32 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম
১,উস্তাদ,আমার সাদাস্রাব নিয়ে ওয়াসওয়াসা হচ্ছে।আমি খেয়াল করে দেখেছি জড়ায়ুর মুখ সবসময় ভিজা থাকে।তাইনামাজের  আগে প্রসাব করে ভালোভাবে কাপড় দিয়ে মুছে  নামাজ পড়তে যাই কোনো কিছু বের হওয়ারও কোনো কিছু অনুভুত হয় না।নামাজ শেষে জরায়ুর মুখে আঙুল রাখলে পানির মতো দেখা যায় যা একদম হালকা হাতের তালু ঘামলে যেমন চকচক করে তেমন কখনো একটু বেশি তরল তবে গড়িয়ে পড়ে না। দুই আঙুল দিয়ে ঘষা দিলে শুকিয়ে যায়।এর জন্য কি অযু ভেঙে যাবে?
২উস্তাদ জড়ায়ুর মুখে টিস্যু দিয়ে রাখলে সাদাস্রাব না বের হলেও,যেহেতু জরায়ুর ভেতর সবসময় ভেজা ভাব থাকে আর টিস্যুতে যেহেতু  পানি দ্রুত ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে দেখা যায় টিস্যুর ভিতরের বেশ কিছু অংশে ভেজা ভাব দেখা যাচ্ছে। যদি এমন হয় সাদাস্রাব টিস্যু মাথাই লাগা আছে যেটা জরায়ুর মুখের ভেতর কিন্তু ভেজাইনার আদ্রতার  কারনে যে টিস্যুতে ভিজা ভাব কিছু ছড়ানো দেখা যায় সেটা জরায়ু মুখ পার করছে কিনা সন্দেহ হয়।এক্ষেত্রে কি করবো?

৩..জড়ায়ুর মুখ থেকে  শুধু পানি বের হলে  সেটা কি অযু ভাঙবে? সাদাস্রাব এর কোনো আলামত নাই।
৪,একটা ফতোয়াতে দেখলাম সাদাস্রাব জরায়ুর মুখ থেকে বের হয়ে লজ্জাস্থান পার হলেই তবে অযু ভাঙে।এখন আমার প্রশ্ন হলো লজ্জাস্থান এর সীমারেখা কতটুকু বুঝতেছি না।

৫, কারো যদি পিরিয়ড শুরু হয় ১৬ বছর বয়সে তাহলে সে কখন থেকে বালেগা হিসাবে বিবেচিত হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাজ শেষে জরায়ুর মুখে আঙ্গুল রাখলে পানির মতো দেখা যায় যা একদম হালকা হাতের তালু ঘামলে যেমন চকচক করে তেমন, কখনো একটু বেশি তরল তবে গড়িয়ে পড়ে না। দুই আঙুল দিয়ে ঘষা দিলে শুকিয়ে যায়। এর জন্য অযু ভেঙ্গে যাবে না।

(২) প্রশ্নের বিবরণমতে অজু নষ্ট হবে না।

(৩) জড়ায়ুর মুখ থেকে শুধু পানি বের হলে, সাদাস্রাবের কোনো আলামত তাতে না থাকলে এতেকরে অজু ভঙ্গ হবে না।

(৪) সাদাস্রাব জরায়ুর মুখ থেকে বের হয়ে লজ্জাস্থানের মুখ অতিক্রম হলেই অযু ভঙ্গ হবে। 

(৫) কারো যদি পিরিয়ড শুরু হয় ১৬ বছর বয়সে তাহলে সতর্কতামূলক সে ৯ বৎসর বয়স থেকে বালেগা হিসাবে বিবেচিত হবে।  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5569


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 499 views
0 votes
1 answer 375 views
...