আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
254 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
edited by
বউ যদি রেগে বলে তালাক দাও লিখে। স্বামী যদি ফোনে টাইপ করে দেয়," তালাক,তালাক (৩)" এভাবে.অর্থাৎ, "তালাক" শব্দটা দুইবার এসেছে।শেষে ব্রাকেট দিয়ে (৩)
মজা করে দিলেও কি সত্যি হবে? হয়ত মজা করে দিয়েছে বা,ভয় দেখাতে,মন থেকে নয়।
আর যদি হয় তারা কি আর কখনো বিয়ে করতে পারবে?

divorce.

Divorce (3). এভাবে লিখেছে।উল্লেখ্য,স্বামী জানতেন না মজার ছলেও তালাক হয়ে যায়


আবার,স্বামী সাথে সাথেই মেসেজ ডিলিট করে দেয়াতে বউএর মনে সন্দেহ আসছে যে, হয়ত স্বামী তিনবারই ডিভোর্স শব্দটি লিখেছিল। এমতাবস্থায় কি তালাক হয়ে গেছে?
by (14 points)
ভাই এক তালাক হয়েছে। আবার বিয়ে করে নিন। এখনও দুই তালাক বাকি আছে। 

https://at-tahreek.com/article_details/8548

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাগজে তালাক লিখার দ্বারা তালাক পতিত হয়ে যায়। চায় স্ত্রীকে প্রেরণ করা হোক বা না হোক।ঠিকতেমনি মেসেজে তালাক লিখে সেন্ড করার পূর্বে ডিলেট করে নিলেও তালাক পতিত হয়ে যাবে।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'ম্যাসেজে লিখে তালাক,তালাক,তালাক এবং লিখে সেটা সাথে সাথে কেটে ফেলে,,,আমি দেখার সাথে সাথে'

যেহেতু আপনার বিবরণ অনুযায়ী আপনার স্বামী মেসেজে তালাক লিখে তারপর ডিলেট করেছে,চায় আপনাকে সেন্ড করার পর ডিলেট করুক বা সেন্ড করার আগেই ডিলেট করুক। মেসেজ তিনবার তালাক লিখার দ্বারা তিন তালাক পতিত হয়ে গেছে। 

الدر المختار (3/ 246)
فروع: كتب الطلاق إن مستبينا على نحو لوح وقع إن نوى وقيل مطلقا، ولو على نحو الماء فلا مطلقا، ولو كتب على وجه الرسالة والخطاب كأن يكتب يا فلانة إذا أتاك كتابي هذا فأنت طالق طلقت بوصول الكتاب، جوهرة.
حاشية ابن عابدين (3/ 246)
 مطلب في الطلاق بالكتابة  قوله ( كتب الطلاق الخ ) قال في الهندية: الكتابة على نوعين مرسومة وغير مرسومة. ونعني بالمرسومة أن يكون مصدرا ومعنونا مثل ما يكتب إلى الغائب، وغير المرسومة أن لا يكون مصدرا ومعنونا، وهو على وجهين: مستبينة وغير مستبينة، فالمستبينة ما يكتب على الصحيفة والحائط والأرض على وجه يمكن فهمه وقراءته، وغير المستبينة ما يكتب على الهواء والماء وشيء لا يمكن فهمه وقراءته، ففي غير المستبينة لا يقع الطلاق وإن نوى، وإن كانت مستبينة لكنها غير مرسومة إن نوى الطلاق يقع وإلا لا، وإن كانت مرسومة يقع الطلاق نوى أو لم ينو………… قوله ( إن مستبينا ) أي ولم يكن مرسوما أي معتادا، وإنما لم يقيده به لفهمه من مقابله، وهو قوله "ولو كتب على وجه الرسالة" الخ؛ فإنه المراد بالمرسوم. قوله ( مطلقا ) المراد به في الموضعين نوى أو لم ينو وقوله ولو على نحو الماء مقابل قوله إن مستبينا قوله ( طلقت بوصول الكتاب ) أي إليها ولا يحتاج إلى النية في المستبين المرسوم ولا يصدق في القضاء أنه عنى تجربة الحظ ط، بحر. ومفهومه أنه يصدق ديانة في المرسوم، رحمتي.
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/106809


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
edited by
তাদের মধ্যে শারীরিক কিছু ঘটেনি তবে দুইজনে একা একঘরে কয়েকদিন থেকেছে।স্ত্রী রেগে বলেছে আমি ৩ মাসের পর তোমাকে ডিভোর্স দিব,এটা মন থেকে বলেনাই।ওদের কাবিননামায় স্ত্রীর তালাক চাওয়ার অধিকার আছে কি না এটা  শিওর না.
 Divorce 
Divorce (3)
এখানে তো দুইটি শব্দ,এতেও তিন হয়ে যাবে?

এখন একসাথেই থাকতে চাইলে কি করতে হবে
by (814,710 points)
তালাক চাওয়ার অধিকার সবারই থাকে। সেটা লিখার বা কাবিন নামায় থাকার কোনো প্রয়োজনীয়তা নাই।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...