আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
112 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
السلام عليكم و رحمة الله و بركاته
উস্তায আমার হরমোনাল ইমব্যালেন্স আছে জ্যানেটিক সমস্যা মেইনলি। তো আমাকে এজন্য এক্সারসাইজ করতে হয়। কিন্তু আমার ওয়াইট অনেক কম থাকায় সব এক্সারসাইজ করা যায় না, করলে ওয়াইট আরও কমে যায় এজন্য ইয়োগা করতে বলা হয়। কোনো রকম ধ্যান-ধারণা ছাড়া শুধু মাত্র এক্সারসাইজ হিসেবে যদি আমি ইয়োগা করি এটা কি হারাম হবে? আমি বাসাতেই পর্দার মধ্যে থেকেই করতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইয়োগা যোগব্যায়াম,এখানে অন্য ধর্মের আনুষাঙ্গিক কসরত থাকে তাই এই ব্যায়াম করা যাবে না।
হযরত ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
নবীজী সাঃ বলেনঃ যে ব্যক্তি যে জাতীর অনুকরণ করবে, সে তাদের-ই দলভুক্ত হবে।(সহীহ বুখারী-৪০৩১)

যদি কাউকে শরীরচর্চা করতেই হয়,তবে তাকে হাদীসে বর্ণিত শরীরচর্চা করতে হবে।

তবে যদি কেউ অন্য ধর্মের ধ্যানধারণাকে পরিহার করে শুধুমাত্র ব্যায়াম করার নিয়তে শারীরিক কসরত করে, এবং নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পদ্ধতিকে জরুরী মনে না করে, তাহলে তখন নাজায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3246

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইয়োগা পদ্ধতি পরিহার করে বরং জিম পদ্ধতিতে শরীরচর্চা করাই উত্তম ও নিরাপদ। তাছাড়া আকিদাতে সমস্যা থাকলে তো ইয়োগা পদ্ধতি হারাম হিসেবে বিবেচিত হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...