আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
129 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (16 points)
edited by
আসসালামু আলাইকুম।

কোন মহিলার কাছে ৫ ভরি স্বর্ণ আছে। বিয়ের সময় পেয়েছিল গহনা হিসেবে। তার কোন ক্যাশ টাকাও নাই। রূপাও নাই। ব্যাবসায়িক পণ্যও নাই।

তার আবার ব্যাংক লোন আছে। আবার সুদী ঋণও আছে। এসব ঋণ মূলত তিনি জমি কেনার জন্য নিয়েছেন। তাদের কোন নিজস্ব বাড়ি ভিটা নাই তাই বাড়ি করার জমি কেনার জন্য ঋণ নিয়েছে। আবার সেই জমি কিনে বন্ধকও রেখেছে জমি কেনার জন্য। চাষাবাদও করতে পারবে না এখন।


তিনি প্রায় ২০ লক্ষ টাকার জমি ক্রয় করেছেন। ঋণ আছে আনুমানিক ১০ লাখ।
এখন বর্তমানে তার স্বামীও বেকার অবস্থায় থাকায় বেশ সংকটে আছেন। এমন নিকট আত্মীয়কে যাকাত প্রদান করা যাবে কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা (আত-তাওবাহ-৬০)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/16226

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যাকাত শুধুমাত্র গরীবকেই দিতে হয়। ধনীকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। অর্থাৎ ক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিককে কখনো যাকাত দেয়া যাবে না।তবে অক্রমবর্ধমান নেসাব পরিমাণ মালের মালিক যদি হাজত গ্রস্ত হয়, তাহলে ঐ ব্যক্তি যাকাত গ্রহণ করতে পারবে।তবে বিনা প্রয়োজনে পারবে না। প্রশ্নের বিবরণমতে ২০ লক্ষ টাকার জমি ক্রয়কারীকে যাকাত দেয়া যাবে না।কেননা এখানে কোনো হাজত বা প্রয়োজন নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...