আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
119 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
আসসালামুআলাইকুম, https://ifatwa.info/130608/

আমি  হুজুরের থেকে ফতোয়া নেয়ার পর বাইক কোম্পানি তে যোগাযোগ করেছিলাম, হুজুর যেমনটি বলেছেন তারা মোটামুটি সে সব শর্তই মানবে তবে,

ডাউন পেমেন্ট দেয়ার পর বাইক আমার হাতে বুঝিয়ে দিলেও বাইক থাকবে কোম্পানির নামে, মানে বাইকের পেপারস হবে কোম্পানির নামে, সম্পূর্ণ কিস্তি শোধ হওয়ার পর আমি পেপারস আমার নামে করে নিতে পারবো.
আরেকটা বিষয়, কখনো কিস্তি দিতে না পারলে তারা আলোচনার মাধ্যমে কিছু সময় ও সুযোগ দিবে তবে তাও না দিতে পারলে বাইক জব্দ করে তাদের কাছে জমা রাখবে.

হুজুর, এই বিষয় গুলো কি জায়েজ নাকি নাজায়েজ এর মধ্যে অন্তর্ভুক্ত? আমি কি বাইক টা কিনতে পারব? নাকি আরো কিছু পরিবর্তন করতে হবে?
Jajhakallahu khairan

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
: یلزم أن تکون المدة معلومة في البیع بالتأجیل والتقسیط (مجلة الأحکام العدلیة مع شرحہا :درر الحکام لعلي حیدر، ۱:۲۲۷، ۲۲۸۔ط: دار عالم الکتب الریاض)، 
কিস্তি ও বাকিতে বিক্রির ক্ষেত্রে মূল্য পরিশোধের সময়সীমা জানা থাকতে হবে।

أما الأئمة الأربعة وجمہور الفقہاء والمحدثین فقد أجازوا البیع الموٴجل بأکثر من سعر النقد بشرط أن یبتّ العاقدان بأنہ بیع موٴجل بأجل معلوم بثمن متفق علیہ عند العقد (بحوث فی قضایا فقہیة معاصرة، ص:۷)، 
কিস্তির ক্রয় বিক্রয় চার মাযহাব মতে জায়েজ আছে,তবে মূল্য নির্দিষ্ট করতে হবে, মূল্য পরিশোধের সময়সীমা নির্দিষ্ট করতে হবে।

وصح بثمن حال وھو الأصل وموٴجل إلی معلوم؛ لئلا یفضي إلی النزاع (الدر المختار مع رد المحتار، کتاب البیوع، ۷: ۵۲، ط: مکتبة زکریا دیوبند)۔
নগদ ক্রয় বিক্রয় জায়েজ,আর বাকিতে ক্রয় বিক্রয় মূল্য পরিশোধের সময়সীমা নির্দিষ্ট করার শর্তে জায়েজ,যাতে করে ঝগড়াঝাটিতে না পৌছে। 
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে এভাবে মোটরবাইক ক্রয় করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 548 views
...