আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
152 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ.
কোনো ব্যাক্তি গিবত করল, চুগোলখুরি করলো, অপবাদ দিলো বা মিথ্যা বললো কারো নামপ, হক নষ্ট করলো জেনে শুনে। এমন ব্যক্তির মাফ হওয়ার পদ্ধতি কি হতে পারে?

........................................................................................................................................................................................................
by (814,710 points)
আপনি প্রশ্নের লিংক দিবেন। হয়তো সেখানে ভিন্ন রকম কেনো প্রশ্নের জবাবে এমনটা বলা হয়েছে।জাযাকুমুল্লাহ। 
by (23 points)
সে প্রশ্নটি হাইড করে রেখেছে আনফরচুনেটলি

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গীবত করা কবিরা গোনাহ।সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ক্ষমা চাওয়া এবং তাওবাহ করা ব্যতিত গীবতের গোনাহের কোনো মাফ হবে না। চোগলখোরি, অপবাদ এবং হক নষ্টের গোনাহও সংশ্লিষ্ট ব্যক্তির ক্ষমা করা ব্যতিত আল্লাহ সাধারণত ক্ষমা করবেন না।

 "হ্যা, যার গীবত করা হয়েছে সে যদি জানতে না পারে যে তার নামে গীবত করা হয়েছে তাহলে তার কাছ থেকে ক্ষমা চাওয়াটা জরুরী নয়, শুধু আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইলেই হবে।"

জ্বী, আপনি এমনটা মানতে পারবেন।আল্লাহ কারো প্রতি রাজী এবং খুশী হয়ে গেলে, তার সকল প্রকার গোনাহকে ক্ষমা করে দিতে পারেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/54510

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুহতারাম, গীবত কবিরা গোনাহ। যার গীবত করা হয়েছে, তার ক্ষমা করা ব্যতিত গীবতের গোনাহ মাফ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...