আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ, উস্তাজ।
১. বিভিন্ন ধরণের হাতের/শখের কাজ যেগুলো আছে, (সেলাই, কুরুশ, বিলাসী রান্নাবান্না, ছবি আঁকা, ক্যালিগ্রাফি, ছবি তোলা, বই রিভিউ, চুড়ি বানানো, মোমবাতি বানানো ইত্যাদি) করলে কি সময় নষ্ট ধরা হবে? (ইবাদতে বা পারিবারিক দায়িত্বে অবহেলা না করলেও)
২. একজন উত্তম মুমিন হিসেবে কি এগুলোতে লিপ্ত থাকা মানায়? মানে জায়েজ তা তো জানি ইনশাআল্লাহ কিন্তু সাহাবায়ে কেরামগণ, সালাফগণ তো অনেক দুনিয়াবিমুখ ছিলেন। এই ধরণের কাজ করলে কি তা দুনিয়ার প্রতি আসক্তি ধরা হবে?
৩. এগুলো করতেও মন চায় আবার মনে হয় এগুলো দুনিয়ার প্রতি আসক্তি। এর পরিবর্তে ঐ সময়টা ইবাদত করা যায়। আবার মনে হয় যে কাজটা করতে করতেই তো যিকির করা যায় তাহলে ওটা ইবাদত হবে। এক্ষেত্রে ভারসাম্য কী?

1 Answer

0 votes
by (806,940 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনু মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে,
أن النبي صلى الله عليه وسلم قال : ( لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ : عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ ، وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ ، وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ ) 
 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামাত দিবসে পাঁচটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ হওয়ার আগপর্যন্ত আদম সন্তানের পদদ্বয় আল্লাহ্ তা'আলার নিকট হতে সরতে পারবে না। তার জীবনকাল সম্পর্কে, কিভাবে অতিবাহিত করেছে? তার যৌবনকাল সম্পর্কে, কি কাজে তা বিনাশ করেছে; তার ধন-সম্পদ সম্পর্কে, কোথা হতে তা উপার্জন করেছে এবং তা কি কি খাতে খরচ করেছে এবং সে যত টুকু জ্ঞান অর্জন করেছিল সে মুতাবিক কি কি আমল করেছে।(সুনানু তিরমিযি-২৪১৬)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4914

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইবাদত বা পারিবারিক দায়িত্বে কোনো প্রকার অবহেলা না হলে হাতের/শখের কাজ কাজ যেমন, (সেলাই, কুরুশ, বিলাসী রান্নাবান্না, ছবি আঁকা, ক্যালিগ্রাফি, ছবি তোলা, বই রিভিউ, চুড়ি বানানো, মোমবাতি বানানো ইত্যাদি) করলে সময় নষ্ট ধরা হবে না।
(২) একজন উত্তম মুমিন হিসেবে এগুলোতে লিপ্ত না থাকাই উচিত।  
(৩)  কাজকরে করে যদি যিকির করা যায়, তাহলে এদ্বারা কোনো সমস্যা হবে না।। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...