আমি আমার পরিবারের দ্বিতীয় সন্তান আমার বড় বোন আর ভাই ছোট. ছোট থেকে মায়ের অবহেলার সন্তান আমি, একে একে তিনজন মেয়ে হওয়ার কারনে আমার মা আমাকে আর আমার ছোট বোনকে খুভ অবহেলা করতো. ছোট বোনটা ৭ মাস বয়সে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায়, তারপর থেকে কিছু সময় সে আমাকে কাছে রাখছ বা আদর করতো. কিন্তু তার কিছু বছর পরে ছোট ভাই হওয়ার পর থেকে মায়ের চোখের বিষ হয়ে যাই আমি, সব সময় সব কিছুতেই সব দোষ আমার উপর দিতো. দু বোন কোন বিষয় নিয়ে ঝগড়া বা ঝামেলা হলে আব্বুর কাছে বিচার দিতো তোমার ছোট মেয়ের সব দোষ, ভাইয়ের সাথে কখনো কিছু ঝামেলা হলে তখন ও বলতো সব আমার দোষ, মায়ের এই অন্যায় বিচার এ কখনো রাগ হয়ে কিছু বললে বা প্রতিবাদ করলে তখনো পুরো দুনিয়া, আত্তীয়-সজন, পারা প্রতিবেশী সবার কাছে আমাকেই খারাপ প্রমান করতো. তারপরও তাদের পছন্দ মতো তাদের ইচ্ছেতেই আমার থেকে প্রায় ২০ বছরের বড় বয়স্ক একজন লোক কে বিয়ে করলাম বা বাধ্য হলাম. অথচ আমার স্বামীর কোন দোষ বা কিছু কারো সামনে আসলে বা কেউ কিছু জিজ্ঞেস করলে সবার কাছে এটা প্রমান করতে ব্যস্ত হয়ে যায় যে আমি নিজের ইচ্ছায় নিজের পছন্দে তাদের অমতে বিয়ে করেছি, অনেক টা লাভ ম্যরেজ করে পালিয়ে গেছি এমন ভাবে প্রকাশ করে, অথচ সম্পুর্ন বিয়েটাই তাদের পছন্দে তাদের ইচ্ছাতেই করা. বিয়ের পর থেকে তাদের কে কোন কিছু দিলে বা গিফট করলে বা মাঝে মাঝে খাবার পাঠালে দুনিয়ার কারো কাছে বলতে নিষেধ করে, আর এদিক দিয়ে কেউ যদি কখনো আমার বিষয় কিছু জিজ্ঞেস করে তখন তাদের কাছে আমার আর আমার স্বামীর নামে এত্ত এত্ত বদনাম বলে আর এক কথায় বলে আমি সন্তান হিসাবে কোন দ্বায়িত্ব পালন করিনা, তারা না খেয়ে মরে গেলেও কখনো ফিরেও তাকাই না. কখনো তাদের একটা সুতার কাপড় ও গিফট করিনা, এক কথায় আমি কোনদিন তাদের কিছু দেই ই না. খুভ খারাপ সন্তান আমি. এরপর আবার যদি রাগ হয়ে কখনো কোন দ্বায়িত্ব অবহেলা করি বা তারা বলেছে আজ ভাইয়ের জন্মদিন তারা ঘুরতে যাবে পুরো ফ্যামিলি আমাকেও যেতেই হবে আর সেখানের অধেক খরচ আমাকে দিতেই হবে এই বিষয় রাজি হইনি বলে আমাকে ফোন করে অনেক খারাপ ভাষায় বকা দিয়েছে, আমার স্বামী সন্তানের সামনে ফোন করে অপমান করেছে, আবার আমার স্বামী যখন আমার সন্তান কে নিয়ে বাইরে গেছে রাস্তায় তাদের সাথে দেখা হওয়াতে আমার স্বামীর সামনে আমার ছেলের কাছে বলেছে আমাকে মারবে আমার বাবা. এভাবে বার বার আত্বীয়-স্বজন, পারা প্রতিবেশী, স্বামী -সন্তানের সামনে বাবা মা যদি হেনস্তা করে অপমান করে, অসম্মান করে. তখন সন্তান হিসাবে আমি কি করতে পারি?? আমি যদি তাদের সাথে যোগাযোগ যাওয়া আসা ফোনে কথা বলা বন্ধ করে দেই, কিন্তু যথা সম্ভব নিজের দ্বায়িত্ব গুলো, ঈদে তাদের পোশাক, রমজানের ইফতারির টাকা /খাবার, বা মাঝে মাঝে যথা সম্ভব বাজার করে ছোট ভাই বা আমার ছেলে মেয়ের মাধ্যমে তাদের কাছে পাঠাই,, তাহলে কি আমার গুনাহ হবে?? বাবা মায়ের এমন আচরনের পর সন্তান হিসেবে আমি কি করতে পারি??