আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
79 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
edited by
আসসালামু আলাইকুম হুজুর,

আমার ফুফাতো বোন আমার কাছে বিশ হাজার টাকা হাওলাত চায়। আমি আমার ফুফাতো বলেছিলাম, "আমি আমার অফিসের কলিগ কাছে টাকার খোঁজ করে দেখবো, টাকা পেলে তোমাকে টাকা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ"
আমি অফিসের কলিগদের কাছে টাকার খোঁজ করেছি, অফিসের একজন কলিগ টাকা দিতে চাইছে, এখনো টাকা নেই নি।

ফুফাতো বোন আবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছে, কবে টাকা দিবো। আমি বলছি অফিসে বেতন হওয়ার পরে আমার অফিসের কলিগের কাছে থেকে টাকা নিয়ে দিবো ইনশাআল্লাহ।

পরে ফুফাতো বোন আমাকে বলে, "কিছু দিন পরে লোন তুলবো, তখন তোর টাকা দিয়ে দিবো"।

আমি হাওলাত হিসেবে কারো কাছে থেকে টাকা নিয়ে ফুফাতো বোন কে দিবো। আবার ফূফাতো বোন টাকা লোন নিয়ে আমাকে টাকা দিতে চাইছে। এখন আমি যে ফুফাতো বোন কে টাকা দিবো, পরে আমার ফুফাতো বোন লোন তুলে আমার হাওলাতের টাকা পরিশোধ করবে, এতে কি আমার টাকা হাওলাত দেওয়াটা সুদের সাথে সম্পৃক্ত বুঝাবে কিনা? অথবা টাকা হাওলাত দেওয়াটা উচিৎ হবে কিনা?

(আমার ফুফাতো বোন সম্ভবত আমার টাকা দেওয়ার জন্যই লোন তুলবে না, আমার ফুফাতো বোন ওর কোন কাজের জন্য বেশি পরিমাণের টাকা লোন তুলতে পারে এবং সেখান থেকে আমাকে টাকা দিবে।)

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদেরকে স্বরণ রাখতে হবে যে,যেহেতু শরীয়ত ঐ ব্যক্তিকে প্রয়োজন পর্যন্ত অনুমতি দিয়েছে,বিধায় রুজিরোজগারের কোনো উপায় না থাকার শর্তে প্রয়োজন পর্যন্ত ই সুদের বিনিময়ে ঋণ গ্রহণ জায়েয হবে।সুতরাং কাউকে ঋণ দিয়ে সুদ গ্রহণ করা জরুরতের আওতাভুক্ত নয়। কেননা এক্ষেত্রে তার কাছে কিছু টাকা আছে, অন্য কিছু না থাকলেও অন্ততপক্ষে মূলধন তো অবশিষ্ট রয়েছে।

সুদের বিকল্প পদ্ধতি
ব্যাংক যদি টাকা না দিয়ে গ্রাহককে বাকীতে পণ্য দেয়, বাজার মূল্য থেকে যার মূল্য বেশী থাকে, এবং ব্যাংক কিস্তিতে ঐ মূল্য বাবৎ টাকা প্রদানের সুযোগ দেয়,তাহলে এটা জায়েয হবে।যেমন আরব বিশ্বের কিছু ব্যাংকে এমনটা রয়েছে। আল্লাহ-ই ভালো জানেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1085

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ফুফাতো বোনের বাস্তবমুখী কোনো জরুরত বা প্রয়োজন থাকলে তখন আপনি হাওলাত করে এনে দিতে পারবেন। এতে আপনার ফুফাতো বোন লোনের টাকা দিয়ে ঋণ পরিশোধ করলেও আপনার কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...