আসসালামু আলাইকুম উস্তায। আমি একজন মেয়ে, আমার বিয়ে হয়েছে ২.৫ বছর হয়ে যাচ্ছে, বিয়ে টা হয়েছে দ্বীনদার পাটনার ওয়েবসাইট থেকে, উনি ওইখান থেকে আমার বায়ো নিয়ে বিয়ের প্রস্তাব দেয় আমি আমার বাসায় জানায়, বাসায় জানানোর পর আমার বড় বোন বলেন তোমরা নিজেরা বিয়ে করে ফেলো (কারণ আমাদের ফ্যামিলির অবস্থা তখন খুব ক্রিটিকাল ছিলো তাই ফ্যামিলিয়াল ভাবে বিয়ে দেওয়া টা তখন পসিবল ছিলো না, আমার বাবা নাই ভালো কোন অভিভাবক ও নাই) ওইদিকে পাত্রের বাবা তাকে এখন বিয়ে করাতে চান না তাই নিজের বিয়ের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলেন সেও চাচ্ছিলো নিজেরা বিয়ে করে ফেলতে,, যাইহোক পরে আমরা অনেকদিন ইস্তেখারা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু নিজেরা বিয়ে করতেছি ফ্যামিলি ছাড়া তাই কাবিন ১৫লাখ ধরা হয়েছিলো যেনো ফ্যামিলি জানার পর বিয়ে ভাংতে না পারে,,, এখন আড়াই বছর পর এসে ২ফ্যামিলি চায় অনুষ্ঠান করে আমাদের বিয়ে টা কে ঠিকঠাক করতে এই আড়াই বছর আমরা সংংসার করতেছি আলহামদুলিল্লাহ, এখন আমার যিনি শশুড় উনি মারাত্মক জটিল আর ঝামেলা করার মানুষ,, মানে উনাকে উনার ছেলেই পুরোপুরি বিশ্বাস করতে পারেন না উনি অতিরিক্ত বদমেজাজি, ঘাওড়া মানুষ,, এখন উনি চায় এই কাবিন কমিয়ে ৫লাখে নিয়ে যাইতে নতুন করে আবার কাবিন করবে ৫লাখ করবে আর গোল্ড দিয়ে পুরোটা উসুল করে দিবে,,, উনি বলতেছে ভবিষ্যতে কোন ঝামেলা হলে উনার আত্নীয়স্বজন কোন ঝামেলা করতে চাইলে এই কাবিন তখন গলার কাটা হয়ে দাঁড়াবে তাই উনি কোন রিস্ক নিতে চান না সব শেষ করে মিটিয়ে ফেলতে চান,, ওইদিকে আমার ফ্যামিলি বেশি ভয় পাচ্ছে উনাকে উনি কাবিন কমিয়ে উসুলি দিয়ে পরে যদি আমাকে বিদায় করে দেন এই ভয়ে উনারা ও কাবিন কমানোর ব্যাপারে রাজি না।। আমি নিজে বুঝতেছি না আমি কি করবো, ওইদিকে আমার শশুড় আমার জামাইকে প্রেসার দিচ্ছে কাবিন কমাইতেই হবে আমার ফ্যামিলি রাজি না থাকলে নাই আমি কি চাই সেটা উনি জানতে চায়, মানে উনার কথা মেয়ে কি চায়, আমি কমানোর ব্যাপারে রাজি থাকলে উনি ব্যবস্থা করবে আর আমি রাজি না থাকলে উনিও আর এই ব্যাপারে আগাবে না।।। আমাদেরকে মেনে ও নিবে না,।। এখন আমার কি করা উচিত আমার পরামর্শ চায়,,, আমার নিজের ও আমার শশুড়কে ভয় লাগে উনি অনেক জটিল আর রগচটা মানুষ আমাকে বাসায় উঠিয়ে নিলেও শান্তি দিবে না, আমার শাশুড়ী নাই উনি আরকেটা বিয়ে করছে,, এই ২.৫ বছরে কখনো নাম ও জিজ্ঞেস করে নাই, আমাকে অনেক নেগেটিভ ভাবেই নেয় উনি,, যাইহোক এমতাবস্থায় আমি কি করবো আমাকে একটু পরামর্শ দিন।