আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
edited by
আসসালামু আলাইকুম, হুজুর
ক) কেউ কোন কালো যাদু করেছে কিনা, তুলা রাশির লোক দিয়ে চেক করা জায়েজ আছে কি?

খ) "রাশি" ইসলামিক দৃষ্টিতে এর ব্যখ্যা কি? [আমি একজন রাক্বির কথা শুনেছি, সে একটি মসজিদের ইমাম, সেও নাকি তুলা রাশির লোক দিয়ে চেক করে তাবীজ ব্যবহার করে কালো যাদু করা হয়েছে কিনা?]

গ) কেউ তাবীজ ব্যবহার করে কোলোযাদু করেছে কি না কিভাবে বুঝা যায়? ঐ তাবীজ খোজে পাওয়ার উপায় কি?
ঘ) কোন অমলে কালোযাদুতে ব্যবহৃত তাবীজ এর গুণাগুণ নষ্ট হয়?

ঙ) তাবীজ দ্বারা কালো যাদুর রোকাইয়া কি? এবং জীন দ্বারা কালো যাদুর রোকাইয়া কি?

চ) সুরা ফালাক্ব, সুরা নাস,    এই সুরাগুলি তাবীজ দ্বারা করা কালোযাদু এবং জীন দ্বারা করা কালোযাদুর চিকিৎসার জন্য যথেষ্ট নয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আওফ ইবনু মালিক (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ: كُنَّا نَرْقِي فِي الْجَاهِلِيَّةِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَرَى فِي ذَلِكَ؟ فَقَالَ: اعْرِضُوا عَلَيَّ رُقَاكُمْ لَا بَأْسَ بِالرُّقَى مَا لَمْ تَكُنْ شِرْكًا
তিনি বলেন, আমরা জাহিলী যুগে ঝাড়ফুঁক করতাম। অতঃপর আমরা বললাম, হে আল্লাহর রাসূল! এ বিষয়ে আপনার অভিমত কি? তিনি বলেনঃ তোমাদের ঝাড়ফুকের ব্যবস্থাগুলো আমার সামনে পেশ করো; তবে যেসব ঝাড়ফুঁক শির্কের পর্যায়ে পড়ে না, তাতে কোনো দোষ নেই।[মুসলিম (২২০০)-৬৪, সহীহ ইবনু হিব্বান ৬০৯৪, আবূ দাঊদ ৩৮৮৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ১০৬৬, আল মু‘জামুল আওসাত্ব ৩২৫৭, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৪৫১৫, মুসতাদরাক হাকিম ৭৪৮৫, বায়হাক্বী’র কুবরা ২০০৮১, আস্ সুনানুল সুগরা ৪২৮৯, মা‘রিফাতুস্ সুনান লিল বায়হাক্বী ৫৯৫৪, আল জামি‘উস্ সগীর ১৯২৮, সহীহুল জামি‘ ১০৪৮]

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আল্লাহ সবকিছুর খালিক ও মালিক,জগতের সব কিছু উনার হুকুমেই সংগঠিত হয়,তাবিজ বা ঔষধের অদ্য কোনো ক্ষমতা নেই।এমন আক্বিদা পোষণ করে শিরিক মুক্ত কালিমা দ্বারা চিকিৎসা হিসেবে ঝাড়-ফুক ও তাবিজ ব্যবহার বৈধ আছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/226

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(ক) কেউ কোন কালো যাদু করেছে কি না? তুলা রাশির লোক দিয়ে চেক করা যাবে। অনুমান গ্রহণের নিমিত্তে। তবে নিশ্চিত জ্ঞান গ্রহণের নিমিত্তে করা যাবে না।

(খ) "রাশি" বলতে ভাগ্য। এটাকে শরীয়ত সমর্থন করে না। তবে চেক করার নিমিত্তে গ্রহণযোগ্য।

(গ) এটা রাকীকে জিজ্ঞাসা করতে হবে। আর নিজে নিজে রুকইয়াহ করলে স্বপ্নে ইঙ্গিত পাওয়া যেতে পারে।

ঘ) সূরা নাস ও সূরা ফালাক পড়ার দ্বারা কালোযাদুতে ব্যবহৃত তাবীজ এর গুণাগুণ নষ্ট হতে পারে

(ঙ) সূরা নাস ও ফালাক।

(চ) সুরা ফালাক্ব, সুরা নাস,এই সুরাগুলি সবকিছুর জন্যও যথেষ্ট। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...