আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
162 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
একজন ব্যাক্তি অন্য কয়েকজনের থেকে টাকা সংগ্রহ করে একটি এতিম মাদ্রাসায় দিতো।মাঝখান দিয়ে ৫-৬ মাসের টাকা টা সে দিতে পারেনাই।মানে মধ্যস্তাকারী ব্যক্তি নিজের কাজে ব্যবহার করেছে।পরবর্তীতে এখন সে সেই টাকা টা দিয়ে দিতে চায় কিন্তু উক্ত মাদ্রাসাটি এখন বন্ধ হয়ে গেছে।এছাড়া মাদ্রাসার পক্ষ থেকে যিনি দায়িত্বশীল তিনি মাদ্রাসা বন্ধ হওয়ার পরও টাকা গ্রহণ করেছেন।এখন নিশ্চিত নয় তিনি কতমাসের টাকা নিয়েছেন।

এমতাবস্থায় মধ্যস্তাকারী ব্যাক্তি কে কি ওই ৫-৬ মাসের টাকা আদায় করতে হবে?উক্ত মাদ্রাসার দায়িত্বশীল কেই দিতে হবে নাকি অন্য কোথাও দান করে দিতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আপনি যেই এতিম খানার জন্য টাকা তুলেছিলেন। এখন যেহেতু সেই এতিমখানা বন্ধ হয়ে গিয়েছে। তাই আপনি অন্যত্র দান করতে পারবেন। এবং অন্যত্র দান করাই উচিত। বন্ধ এতিম খানার পরিচালকের হাতে টাকা না দিয়ে বরং অন্য কোনো এতিমখানায় দিয়ে দিবেন। অথবা অপেক্ষা করে দেখেন যদি এই এতিমখানা আবার চালু হয়, তাহলে এই এতিমখানায় ই দিয়ে দিবেন।

কোনো এক এলাকায় মান্নত করলে অন্য এলাকার ফকির মিসকিনদেরকে দান করতে পারবে।
رجل قال: مالي صدقة على فقراء مكة إن فعلت كذا فحنث وتصدق على فقراء بلخ أو بلدة أخرى جاز ويخرج عن النذر.(الفتاوی الھندیة،کتاب الأیمان، ج:2، ص:72، دارالفکر)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...