আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in সালাত(Prayer) by (5 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ইমাম সাহেব যদি তিলাওয়াতের সময় উচ্চারণগত ভুল করেন, তাহলে কি নামাজে লোকমা দেয়া লাগবে কিংবা নামাজ দোহরাতে হবে? যেমন,
> না'বুদু এর স্থলে না বুদু, ক্বাফ কে কাফ এর মত মনে হওয়া

> যেখানে মাদ্দ নেই সে জায়গায় টেনে পড়া, মাদ্দের জায়গায় হরকতের মত পড়া

এমতাবস্থায় আমি পূনরায় নিজে নিজে আবার সালাত আদায় করে নিই।

সঠিক মাসয়ালা জানালে বিভ্রান্তি দূর হত ইংশাআল্লাহ্‌।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/44838/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
নামাজের মধ্যে কুরআন তিলাওয়াতের সময় বা অন্য কোনো রুকনে নামায ফাসিদ বা মাকরূহ হবে এমন কোন কাজ ইমাম যদি ভুলে করতে থাকে, তখন মুক্তাদী ইমামকে লুকমা দেয়া জরুরী।
আর যদি ভুলটি এমন না হয়,যা দ্বারা নামাজ ফাসিদ বা মাকরুহ হবেনা,তাহলে লুকমা দেওয়া জরুরি নয়। 

রাসূল সাঃ নামাযে ভুল করলে পিছনে থাকা সাহাবীগণ লুকমা দিয়েছেন। 

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو اليَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلاَةُ، أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو اليَدَيْنِ» فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ،

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ একদা [চার রাকাত বিশিষ্ট নামাযে] দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললেন। তখন যুল ইয়াদাইন রাঃ বলেলনঃ নামায কি কমে গেছে নাকি আপনি ভুলে গেছেন হে আল্লাহর রাসূল? তখন রাসূল সাঃ বললেনঃ যুল ইয়াদাইন কি সত্য বলছে? তখন সাহাবাগণ বললেনঃ হ্যাঁ, তখন রাসূল সাঃ দাঁড়িয়ে বাকি দুই রাকাত পড়লেন।[বুখারী, হাদীস নং-৭১৪]

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে শরীয়তের বিধান হলো যদি সুরা ফাতেহার ক্ষেত্রে আয়াত বাদ যায়,তাহলে সেই আয়াত পড়া যেহেতু জরুরি, তাই এক্ষেত্রে সেই আয়াত বাদ দিয়ে নামাজ শেষ করলে নামাজ সম্পূর্ণ হবেনা।
তাই লোকমা দিতেই হবে।
,
আর যদি অন্য কোনো সুরার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে,তাহলে এতে নামাজের কোনো সমস্যা হবেনা।
তাই লোকমা দিতে হবেনা।
লোকমা দিলেও কিছু হবেনা।
নামাজ হয়ে যাবে।
বিস্তারিত জানুনঃ   

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে অনেক সময় এমন হয় ইমাম সাহেব ওই অক্ষর উচ্চারণ করেছেন, কিন্তু পিছন থেকে কোন ক্ষেত্রে শব্দটি অস্পষ্ট মনে হয়।

তাই অনেক সময় মুসল্লিরা মনে করে যে ইমাম সাহেব হয়তোবা সে শব্দটি উচ্চারণই করেননি।

বিষয়টি যদি এমনই হয় তাহলে ইমাম সাহেবকে লোকমা দেওয়া যাবেনা।

আর যদি ইমাম সাহেব আসলেই শব্দগুলি ভুলই উচ্চারণ করে থাকে বা কোন হরফ বাদ দিয়ে থাকে অথবা এক হরফের স্থলে অন্য হরফ তেলাওয়াত করে থাকে, সেক্ষেত্রে বিষয়টি তো অন্যান্য নামাজেও এমনটি হবে। আর নামাজের বাহিরে ইমাম সাহেবের তেলাওয়াত এমনই হবে।

তাই এক্ষেত্রে বিষয়টি অস্পষ্ট হওয়ার কথা নয়।

তো আপনার এক্ষেত্রে যদি আয়াতের অর্থ বিকৃত হয়ে যাওয়ার মতো ভুল হয়, তাহলে এক্ষেত্রে লোকমা দিতে হবে অন্যথায় লোকমা দিতে হবে না।

★যেই স্থানে মদ (টান) নেই, এমন স্থানে ইমাম সাহেব যদি টান দেয়, তাতে যদি অর্থ বিকৃত হয়, তাহলে ইমাম সাহেবকে লোকমা দেওয়া যাবে।

যে স্থানে এক আলিফ টান রয়েছে বা যেখানে বেশি টান রয়েছে সেখানে এক আলিফ পরিমাণ টানা, এর দরুন ইমাম সাহেবকে লোকমা দেওয়া যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...