ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কেউ যদি অলসতার জন্য শুধু ফরজ নামাজ আদায় করে, তাহলে সুন্নত না পড়ার কারনে অবশ্যই তার গোনাহ হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/400
(২) অনেক সময় অফিসে কাজের ব্যস্ততার কারনে পূর্ণ নামাজ পড়া সম্ভব হয়না। তখন সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পরলে, অবশ্য গুনাহ হবে।
(৩) দলীল ব্যতিত কারো কথা গ্রহণ করবেন না। তাছাড়া সার্টিফিকেট ব্যতিত কোনো মুফতিকে জিজ্ঞাসা করবেন না।
(৪) ওজুতে ঘাড় মাসেহ করা মুস্তাহাব।
(৫) হানাফি মাজিহাবের হয়েও অন্য মাযহাবের মাস'আলাকে মানলে অবশ্যই গোনাহ হবে।
(৬) প্রশ্নটি অপ্রাসঙ্গিক।