আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
121 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
বিষয়: তালাকে তাফবীয (তালাকের ক্ষমতা অর্পণ) সংক্রান্ত শরঈ হুকুম জানার আবেদন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
মুহতারাম হুজুর,
বিনীত নিবেদন এই যে, তালাকে তাফবীয সংক্রান্ত একটি জটিল মাসআলার সঠিক শরঈ ব্যাখ্যার জন্য আপনাদের শরণাপন্ন হয়েছি।
ঘটনার বিবরণ:
১। আমার স্বামীকে জিগাস করেছিলাম কাবিন নামায় তালাকে তাফবিজের অনুমতি দিয়েছিল কিনা।সে বলে তাফবিজ আবার কি।আমি তাকে তাফবিজ বিষয়টা বুজিয়ে বলি।পরে সে  আমাকে বলেছিল মন  চাইলে তালাক দিয়া যাইস গা,ভাল না লাগলে তালাক দিয়া যাইস গা
এই কথার সময় তিনি কোনো নির্দিষ্ট সময় (যেমন: সারাজীবন, ভবিষ্যতে যেকোনো সময় ইত্যাদি) উল্লেখ করেননি।
২। উক্ত কথা শোনার পর আমি তাকে একাধিকবার অনুরোধ করেছি যেন তিনি এই অনুমতি ফেরত নেন।
কিন্তু তিনি প্রতিবারই বলেছেন:
ফেরত নেওয়ার প্রয়োজন নাই, আমি ফেরত নিব না।(কারন আমি মন করেছিলাম অনুমতি দিলে সে ফেরত নিলাম বল্লে হয়তো  শেষ হয়ে যাবে)
৩। পরবর্তীতে আমি তাকে অনুরোধ করি যেন তিনি আমাকে এক তালাকের অনুমতি দেন।
এর জবাবে তিনি বলেন যে, তিনি তিন তালাকের অনুমতি দিলাম বা দিয়ে দিলাম।( ৩টার অনুমতি দিলাম বল্ল নাকি দিয়ে দিলাম বল্ল মনে নাই)
এ ক্ষেত্রেও তিনি  মুখ দিয়ে উচ্চারন করে কোনো সময়সীমা উল্লেখ করেননি।
৪। এরপরেও আমি আবার বারবার অনুরোধ করেছি যেন তিনি এই অনুমতি ফেরত নেন, কিন্তু তিনি বারবার বলেন কুন প্রয়োজন নাই। আমি ফেরত নিব না।
জানার বিষয়:
ক। যেহেতু তালাকের ক্ষমতা দেওয়ার সময় কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি,
তাই এই তাফবীয কি শুধু মজলিশ (একই কথোপকথন/বৈঠক) পর্যন্ত সীমাবদ্ধ,
না কি এটি সারাজীবনের জন্য প্রযোজ্য?

***একজন ব্যাক্তি আমাকে জানিয়েছেন  ৩তালাকের অনুমতি দিলাম বললে নাকি মজলিশ পর্যন্ত আর ৩তালাকের অনুমতি  দিয়ে  দিলাম বললে নাকি সারাজীবন জিবনের জন্য থাকেব।এই কথাটা কথাটা কতটুকু সঠিক?দিলাম আর দিয়ে দিলাম দুটা কথার হুকুম কি একই থাকবে?
হানাফি মাজহাব অনুযায়ী বিস্তারিত ও সুস্পষ্ট শরঈ ফতোয়া প্রদান করলে কৃতজ্ঞ থাকব।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাফবীযে তালাকের শব্দ যদি এমন হয় যে, এদ্বারা নির্দিষ্ট কোনো সময় বুঝাচ্ছে না, এবং ব্যাপকতাও বুঝাচ্ছে না,তাহলে তা মজলিস পর্যন্তই সীমাবদ্ধ থাকবে।  কিন্তু যদি শব্দে ব্যাপকতা বুঝায়, তাহলে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে। মজলিসের সাথে সীমাবদ্ধ থাকবে না।
الموسوعة الفقهية الكويتية: (112/13، ط: وزارة الأوقاف والشؤون الإسلامية، الكويت)
زمن تفويض الزوجة : صيغة التفويض إما أن تكون مطلقة ، أو تكون مقيدة بزمن معين ، أو تكون بصيغة تعم جميع الأوقات .
( أ ) فإن كانت صيغة التفويض مطلقة .
فقد ذهب جمهور الفقهاء إلى أن حق الطلاق للمرأة مقيد بمجلس علمها وإن طال ، ما لم تبدل مجلسها حقيقة كقيامها عنه ، أو حكما بأن تعمل ما يقطعه مما يدل على الإعراض عنه. ( ب ) وإن كانت صيغة التفويض تعم جميع الأوقات فيكون لها حق تطليق نفسها متى شاءت ولا يتقيد بالمجلس.
( ج ) وإن كانت صيغة التفويض مقيدة بزمن معين ، فإنه يستمر حق تطليق نفسها إلى أن ينتهي هذا الزمن ، ولا يبطل التفويض المؤقت بانتهاء المجلس ولا بالإعراض عنه.

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
'মন  চাইলে তালাক দিয়া যাইস গা,ভাল না লাগলে তালাক দিয়া যাইস গা' এটা ব্যাপকভাবে তালাকের অনুমতি বুঝাবে। মজলিসের সাথে সীমাবদ্ধ থাকবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...