আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
160 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আমি আমার নবজাতক সন্তানের নাম নির্ধারণ করতে যাচ্ছি। নিচের দুটি নাম সম্পর্কে শরঈ দৃষ্টিকোণ থেকে (আকিদা, আরবি ব্যাকরণ, ইসলামী নামকরণের নীতিমালা অনুযায়ী) কোনো সমস্যা আছে কি না—এ বিষয়ে আপনার মূল্যবান মতামত ও ফতোয়া জানতে চাই।

১) Safir Musab Rahaman

২) Safir Munahibbur Rahaman

বিশেষ করে জানতে চাই:

এখানে Rahaman / Rahaman অংশটি পারিবারিক নাম (surname) হিসেবে ব্যবহার করলে কোনো আকিদাগত বা ব্যাকরণগত সমস্যা আছে কি না

নাম দুটি শরিয়তসম্মত ও গ্রহণযোগ্য কি না

আপনাদের দিকনির্দেশনা পেলে কৃতজ্ঞ থাকব।

জাযাকুমুল্লাহু খাইরান।

Habibur Rahaman

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم


ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.

অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০

হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.

কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
سَافِر ج أَسْفَار ، سَفْر ، سَفَرَة ، سُفَّار
[সাফির] শব্দের অর্থঃ-
সফরকারী
ভ্রমণকারী
লেখক
মানুষের ভাল-মন্দ আমল লিখে রাখার ফেরেশতা

“মুসআব” শব্দের অর্থগুলো হলো—
পরিশ্রমী 
কষ্টসহিষ্ণু।
সংগ্রামী।
যে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যায়।
যে পরীক্ষার মুখোমুখি হয়।
মূলত এটি এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি জীবনের চ্যালেঞ্জ ও কষ্ট সত্ত্বেও সত্য ও ন্যায়ের পথে অটল থাকেন।

★মুনাহিব শব্দের অর্থঃ-
দানকারী,
উপহার প্রদানকারী,
যে অনুগ্রহ করে,
যে দান বা নিয়ামত পৌঁছে দেয়,
(নাম হিসেবে এটি সাধারণত ইতিবাচক অর্থেই ব্যবহৃত হয়—দানশীলতা ও উদারতার ভাব নিয়ে।)

আর-রহমান (الرحمن)
এটি আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নামের একটি। অর্থ—
পরম দয়ালু
অসীম করুণাময়

 ★মুনাহিবুর রহমান নামের পূর্ণ অর্থ
“পরম দয়ালু আল্লাহর দানকারী বান্দা”
“আল্লাহর দয়ার দান বহনকারী”
“রহমান আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ও দানশীল বান্দা”

আবদ আরবী শব্দ।যার অর্থ হল,গোলাম।
মহান আল্লাহর সিফাতি নাম সমূহের পূর্বে আবদ শব্দ যোগ করে কারো নাম রাখতে কোনো অসুবিধে নেই।যেমন,আব্দুল্লাহ,আব্দুর রহমান ইত্যাদি।

তবে ডাকার সময়ে অবশ্যই আবদ যোগে পূর্ণ শব্দ দ্বারাই ডাকতে হবে।আবদকে ছেড়ে দিয়ে ডাকা যাবে না।হ্যা যে সমস্ত আসমায়ে হুসনা দ্বারা গায়রুল্লাহর নাম রাখা যায়,যেমন উপরে বর্ণিত রয়েছে, সে সমস্ত নামের কাউকে আবদ ব্যতীতও ডাকা যাবে। 
,
বিস্তারিত জানুনঃ  
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
(০১)
প্রশ্নে উল্লেখিত নামের মধ্যে "সাফির মুসআব রহমান" নামের শেষে রহমান শব্দ যুক্ত করা জায়েজ হয়নি।

এ সংক্রান্ত জানুনঃ- 

তাই এক্ষেত্রে রহমান শব্দটি বাদ দেওয়ার পরামর্শ থাকবে।

(০২)
তবে "সাফির মুনাহিবুর রহমান" নাম রাখাতে কোনো সমস্যা নেই। এটি জায়েজ আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...