আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
55 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
edited by
আসসালামু আলাইকুম।
হুজুর,
আপনি বলেছিলেন ইনকাম ট্যাক্স বাকি থাকলে সেটা সরকারকে দিতে হবে।

আমার বাবার বার্ষিক আয় ৯ লক্ষ টাকা দেখানো হলে ইনকাম ট্যাক্স আসবে ৭৫ হাজার টাকা।

আর বার্ষিক আয় ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেখালে ইনকাম ট্যাক্স ৫ হাজার টাকা।

বিষয়টা আমি বাবাকে, মাকে, ভাই ও বোন সবাইকে জানানোর পর সবাই বলেছে ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেখাতে।

বাড়িতে শুধু আমিই থাকি। ভাইবোন সবাই ঢাকায় থাকে। তাই বাবার হয়ে অনলাইন এর সকল কাজকর্ম আমি করে দেয়। আমার বাবা পড়ালেখা করেন নাই। তাই আমি ওনার হয়ে ইনকাম ট্যাক্স এর সকল কাজ অনলাইনে করে দেই।

বাবাকে আমি বলেছি সম্পদ নিজের কিছু রেখে বাকি অংশ ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে, তাহলে আর সরকারকে ইনকাম ট্যাক্স দিতে হবেনা।

তবুও আমার বাবা রাজি না।
আমার বাবা বলেছে বার্ষিক ইনকাম কমিয়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেখাতে। এখন আমি বাসায় ইনকাম ট্যাক্স এর লোক আসবে অথবা নোটিশ পাঠাবে, বা মামলা হবে এইভয়ে ইনকাম ট্যাক্স ফাইল অনলাইনে সাবমিট করি বাবার পক্ষ থেকে।

★ আমার প্রশ্ন ১: যদি আমার বাবা অসিয়ত করে না যায়, ভবিষ্যতে আমার বাবার মৃত্যু হলে, আমি ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার গুনাহে জড়িত থাকার জন্য, আমার বাবার ফাঁকি দেওয়া পুরো ইনকাম ট্যাক্স এর টাকা আমার পক্ষ থেকে সরকারকে দিতে হবে? নাকি সকল দায়ভার আমার বাবাকে বহন করতে হবে মৃত্যুর পর?

1 Answer

0 votes
by (763,650 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

اِنۡ تَکۡفُرُوۡا فَاِنَّ اللّٰہَ غَنِیٌّ عَنۡکُمۡ ۟ وَ لَا یَرۡضٰی لِعِبَادِہِ الۡکُفۡرَ ۚ وَ اِنۡ تَشۡکُرُوۡا یَرۡضَہُ لَکُمۡ ؕ وَ لَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی ؕ ثُمَّ اِلٰی رَبِّکُمۡ مَّرۡجِعُکُمۡ فَیُنَبِّئُکُمۡ بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ؕ اِنَّہٗ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۷﴾ 

যদি তোমরা কুফরী কর তবে (জেনে রাখ) আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। আর তিনি তার বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না। এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা-ই পছন্দ করেন। আর কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের কাছেই তোমাদের ফিরে যাওয়া। তখন তোমরা যা আমল করতে তা তিনি তোমাদেরকে অবহিত করবেন। নিশ্চয় অন্তরে যা আছে তিনি তা সম্যক অবগত।
(সুরা আয যুমার ০৭)

وَ لَا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی

কোনো ব্যাক্তি অন্য কোনো ব্যাক্তির গুনাহের বোঝা বহন করবেনা।
(সুরা ফাতির ১৮)

অর্থাৎ কেয়ামতের দিন কোন মানুষ অন্য মানুষের পাপভার বহন করতে পারবে না। প্রত্যেককে নিজের বোঝা নিজেই বহন করতে হবে। “বোঝা” মানে কৃতকর্মের দায়দায়িত্বের বোঝা। এর অর্থ হচ্ছে, আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তি নিজেই তার কাজের জন্য দায়ী এবং প্রত্যেকের ওপর কেবলমাত্র তার নিজের কাজের দায়-দায়িত্ব আরোপিত হয়। এক ব্যক্তির কাজের দায়-দায়িত্বের বোঝা আল্লাহর পক্ষ থেকে অন্য ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেবার কোন সম্ভাবনা নেই। কোন ব্যক্তি অন্যের দায়-দায়িত্বের বোঝা নিজের ওপর চাপিয়ে নেবে এবং তাকে বাঁচাবার জন্য তার অপরাধে নিজেকে পাকড়াও করাবে  এরও কোন সম্ভাবনা নেই।
,
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,    
প্রশ্নে উল্লেখিত ছুরতে বারবার বুঝানোর পরেও আপনার বাবা যেহেতু আপনাকে বলেছে বার্ষিক ইনকাম কমিয়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকা দেখাতে। 

সুতরাং অবশিষ্ট টাকার ইনকাম ট্যাক্স যেহেতু আপনার বাবা দিলেন না, তাই এর দায়ভার আপনার উপর বর্তাবে না।

ভবিষ্যতে আপনার বাবার মৃত্যু হলে, তিনি যদি এই বিষয়ে কোনোরুপ অসিয়ত করে না যান, সেক্ষেত্রে আপনার বাবার ফাঁকি দেওয়া ইনকাম ট্যাক্স এর টাকা তার পরিত্যক্ত সম্পত্তি হতে আপনারা সরকারের তহবিলে দিয়ে দিবেন।

যদি না দেন,তাহলে এর দায়ভার আপনার বাবাকে বহন করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...