আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
92 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
Assalamualaikum
আমি কুশিকাটা  এর বিভিন্ন পণ্য তৈরি করি এবং বিক্রি করি।

একজন কাস্টমার আমার কাছে একটি পণ্য অর্ডার দিল এবং সাথে সাথে এটাও বলল এটা সে তার বয়ফ্রেন্ড কে গিফট করবে।(কাস্টমার হিন্দু)

এখন  আমার করণীয় কি?অর্ডার বাতিল করে দিব নাকি অর্ডার নিবো?


কুশিকাটার  ফ্লাওয়ার বুকে তৈরি করা যায়।তো এটা কেউ কেউ বাচ্চাদের জন্য নেয়।আবার স্বামী বা স্ত্রীর জন্য কেউ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জন্য।সব সময় জানা সম্ভব হয় না কার জন্য নিচ্ছে।

সেক্ষেত্রে কি ফ্লাওয়ার বুকে সেল করা ঠিক হবে??

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(খ) যদি বিক্রেতার জানা থাকে যে, 
ক্রেতা আঙ্গুর ক্রয় করে মদ তৈরী করবে বা অন্য কোনো অবৈধ কাজে ব্যবহার করবে। অথবা ভাড়ায় গ্রহণকারী ব্যক্তি উক্ত জায়গাতে কোনো নাজায়েয কাজ করবে। এসব বিক্রেতা বা ইজারাদারের জানা থাকে। তাহলে এমতাবস্থায় বিক্রয় করা ও ভাড়ায় প্রদাণ করা মাকরুহ হিসেবে বিবেচিত হবে। 

অতঃপর এই মাকরুহ আবার দুইভাবে বিভক্ত, যথা- 
(১) গোনাহ উক্ত জিনিষের মূলের সাথে সংযুক্ত হবে, কোনো প্রকার পরিবর্তন ও পরিবর্ধনের প্রয়োজনিয়তা পড়বে না। তাহলে এমন জিনিষ বিক্রয় করা বা ভাড়া দেওয়া মাকরুহে তাহরীমি হবে।
(২) অথবা সামান্য কিছু সংযোজন ও সংবর্ধনের পরই তাকে গোনাহের কাজে ব্যবহার করা হবে, তাহলে এমতাবস্থায় সেটা মাকরুহে তানযিহি হিসেবে বিবেচিত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1046

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হালাল জিনিস ক্রয় করে ক্রেতা যদি সেটাকে হারাম কোনো কাজে ব্যবহার করে, তাহলে এজন্য আপনার কোনো গোনাহ হবে না।

সুতরাং 
কোনো কাস্টমার যদি পণ্য অর্ডার করে এবং সাথে সাথে এটাও বলে যে, এটা সে তার বয়ফ্রেন্ড কে গিফট করবে।(কাস্টমার হিন্দু) তাহলে এজন্য উক্ত কাস্টমারের নিকট পণ্য বিক্রয় করা নাজায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...