আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
121 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
edited by
আসসালামু আলাইকুম
১.প্রয়োজনে নন মাহরাহ কারোর সাথে কথা বলা জায়েজ।কিন্তু আমার বলতে ভালো লাগে না।তাই পেইজে  অর্ডার দেয়া,ডেলিভারি ম্যানের সাথে কথা বলা অন্য মেয়েই করে দেয়।যতটুকু প্রয়োজন ততটুকুই।কারণ আমার মাহরাম আশেপাশে নেই।আর থাকলেও ঠিকভাবে করতে পারতো না। এতে কি তার গুনাহ হবে?আমারও গুনাহ হবে এতে?

২.ক্লাসে আমি কথা বলি না কারণ ছেলেরা থাকে।(সহশিক্ষা হারাম কিন্তু আমার জন্য ছাড়া সম্ভব হচ্ছেনা)। সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডদের যারা পর্দা করে না তাদের লিখে দেই প্রশ্ন,ওরা ম্যামকে/স্যারকে সেই প্রশ্ন জিজ্ঞেস করে। যতটুকু দরকার ততটুকুই। এতে কি গুনাহ হবে তাদের?

৩.আমি যেহেতু কথা বলি না,তাই আমার ইন্ট্রোডাকশন, এটেনডেন্স কল আমার ফ্রেন্ডরাই দিয়ে দেয়।এক্ষেত্রে কি গুনাহ হবে?

৪.মোটকথা হলো আমার ফ্রেন্ডরা ননমাহরাম এর সাথে দরকারী যে কাজগুলো আছে সব করে দেয় যাতে আমার কথা বলতে না হয়।এখন কোন কাজ গুলো করলে তাদের সাথে আমার গুনাহও হবে আর কোন গুলোয় হবে না?

৫.আমি একজন পর্দা করে না এমন কারোর সাথে বের হলাম।তারও কাজ আছে,আমারও কাজ আছে।এখন আমার কাজ গুলোও যদি সে করে দেয় তাতে কি গুনাহ হবে আমার?(যেমন খাবার কেনা,রিকশা ঠিক করা,ফটোকপি করা ইত্যাদি)
৬.অনেক সময় এমন হয় যে আমি বাইরে যেতে পারছি না।সেক্ষেত্রে অন্যকেউ গেল তার প্রয়োজনে যে পর্দা করে না । তাকে আমি কিছু একটা কিনতে দিলাম।এক্ষেত্রেও কি গুনাহ হবে আমার?

৭.হিন্দু কেউ এই কাজগুলো করে দিলে কি তারও গুনাহ হবে?আমি কি হিন্দু কারোর থেকে এই কাজগুলো করিয়ে নিতে পারব?যেহেতু মুসলিমদের গুনাহ হতে পারে।

৮.আমি যেহেতু রুমের বাইরে বোবা হয়ে চলি,আবার কিছু কিছু বিষয়ে (বেসিন পশ্চিম দিকে হওয়া সত্ত্বেও কষ্ট করে হলে থুথু,কুলির পানি অন্য জায়গায় ফেলি,ননমাহরাম আত্মীয়ের সাথে কথা বলি না,দোকানের মুরগী খাইনা কারণ মরা মুরগীও দিতে পারে)আমি সন্দেহমূলক জিনিস থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। তখন আমাকে কেউ কেউ বলে ইসলাম অনেক সহজ।ইসলাম এত কঠিন না।আমি কি আসলেই বাড়াবাড়ি করছি?আমার কি আরও জ্ঞান অর্জন করা উচিত এসব ব্যাপারে?তাদের কিভাবে জবাব দিব?

৯.ক্লাসে আমি একদিন যাইনি।তো আমার ফ্রেন্ডরা ক্লাসে ম্যামকে প্রশ্ন করেছিলো আর ছেলেরা সাইড টোন করেছিলো আরো অনেক কিছু বলেছিলো।আমার ফ্রেন্ডরা আমাকে এগুলো শেয়ার করেছিলো অভারঅল সব ছেলের দুর্নাম আরকি।ম্যাম নিয়ে ওরা কি বলেছিলো,ওদের কথায় কিভাবে হাসছিলো এসব।এটাও তো গীবত, না?

১০.প্রেজেন্টেশন এর মার্ক(৮ মার্ক) আমাদের ফাইনালে যোগ হয়।সেক্ষেত্রে ক্লাসের সব ছেলেকে বের করে দিয়ে কি শুধু পুরুষ টিচারের সামনে প্রেজেন্টেশন দিতে পারব পরিপূর্ণ পর্দা করে?নাকি ৮ মার্ক বাদ দিয়ে দিব?(ইন শা আল্লাহ এই ৮ মার্ক ছাড়াও আমার গ্রেড খুব খারাপ আসবে না)।এক্ষেত্রে আমার করণীয় কি?

১১.শুয়ে শুয়ে মোবাইলে কুরআন তিলাওয়াত করা যাবে কি না?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) পেইজে অর্ডার দেয়া,ডেলিভারি ম্যানের সাথে কথা বলতে গিয়ে যদি নরম ভাষায় কথা বলা না হয়, এবং ফিতনার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে কোনো গোনাহ হবে না। তবে সতর্কতামূলক পদক্ষেপ হল, এই কাজে কোনো পুরুষকে নিয়োগ করা। 

(২) প্রশ্নের বিবরণমতে কোনো গোনাহ হবে না।

(৩) আপনার ইন্ট্রোডাকশন, এটেনডেন্স কল বান্ধবীরা দিতে গিয়ে যদি কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেয়, তাহলে এতে সমস্যা হবেনা। যেহেতু আপনি নিজেকে নিরাপদ রাখতে এমনটা হচ্ছে, তাই গোনাহ হবে না।

(৪) আপনার প্রয়োজন সারতে যদি আপনার বান্ধবীরা কথা বলে, তাহলে সর্বক্ষেত্রেই আপনার কোনো গোনাহ হবে না। অবশ্যই পর্দা সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলা আপনার ঈমানী দায়িত্ব। 

(৫) না, আপনার গোনাহ হবে না।

(৬) প্রশ্নের বিবরণমতে আপনার গোনাহ হবে না। 

(৭) প্রশ্নের বিবরণমতে আপনার গোনাহ হবে না। 

(৮) আপনি দ্বীন পালনে সর্বোচ্চ চেষ্টা করছেন।এটা প্রশংসনীয়। 

(৯) যেহেতু সুনির্দিষ্ট কোনো ছেলে সম্পর্কে বলা হচ্ছে না, তাই এটা গীবত হবে না।

(১০)  ক্লাসের সব ছেলেকে বের করে দিয়ে শুধু পুরুষ টিচারের সামনে পরিপূর্ণ পর্দা করে প্রেজেন্টেশন দিতে পারবেন। এতে আপনার কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...