আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
96 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (34 points)
edited by
আস-সালামু আলাইকুম। এই অ্যাপে কুইজে অংশগ্রহণ করা ও কুইজ খেলা কী জায়েজ? অ্যাপে পুরুস্কার ও টাকার ব্যবস্থা আছে ওগুলো গ্রহণ করা হালাল? অ্যাপে কুইজ খেললে মাঝেমধ্যে নন-মাহরাম চলে আসে কিন্তু পর্দা করা, নন-মাহরামদের সাথে কুইজ খেলা যাবে? অ্যাপে এড আসে, হারাম এড ও থাকে, এড এর সাউন্ড অফ করার অপশন থাকে। এড এর বিষয়ে ওনারা বলছে-

Ads এর বিষয়ে আমার বলি ভাই Ads আমরা Google থেকে পাইছি তারা অটো দিচ্ছে Ads, আমার সব রকমের খারাপ জোয়ার Ads আমাদের App থেকে block করছি তাবুও কিছু আসছে আমাদের টিম সব সময় বন্ধ করার জন্য কাজ করছে ভাই

অ্যাপের লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.oceanth.iquiz

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০) 

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেই প্রতিযোগিতায় পুরুস্কার থাকবে, যদি প্রতিযোগিতায় ফিস থাকে, তাহলে এমন প্রতিযোগিতায় ফিস দিয়ে অংশ গ্রহণ করা জায়েয হবে না।কেননা তাতে জুয়ার সাদৃশ্যতা পাওয়া যায়। এমনকি যদি তৃতীয় পক্ষ থেকে পুরুষ্কার দেয়া হয়,এবং সাথে সাথে কর্তৃপক্ষ ফিস উসূল করে, তাহলে যেহেতু প্রতিযোগীরা পুরুস্কারের আশায়ই অংশগ্রহণ করে,তাই অধিকাংশ ফুকাহায়ে কেরামের মতে এমন প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করা জায়েয হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2087

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি প্রতিযোগিতার বিষয়বস্তু হালাল হয়, এবং তাতে কোনো প্রকার ফিস দিতে না হয়, তাহলে এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নাজায়েয না হওয়ারই কথা। তবে যেহেতু হারাম এড আসে, তাই এমন এপ ব্যবহার করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...