আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
108 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (34 points)
আসসালামু আলাইকুম উস্তায,
প্রশ্নের আগে সিচুয়েশন বর্ননা করি। আমাদের নিজেদের বাড়ি নেই। আমার দাদা ও আব্বুকে ঠকিয়ে দিয়েছে, পৈতৃক ভিটা পায়নি কোনো। আমার আম্মু আর আব্বুর সারাজীবন এর সঞ্চয়, গহনা যা ছিল সব মিলেই একটু জমি কেনা হয়েছে যেটায় ঘর করা যাবে। এখন আর কোনো সম্পদ বাকি নেই। আমার আব্বু বেসরকারি চাকরি করে। আমরা ৩ বোন, ভাই ছোট।
আমার এক বোন জব করে, আমরা ৩ বোন ই বিবাহ উপযুক্ত। আমার পড়াশোনা শেষ কিন্তু জব করিনা, ছোট খাটো টিউশন করি।
এখন আমরা চাচ্ছিলাম এমন ভাবে বাড়ি করতে, সাথে আমরা বোনরা মিলে যেন ৩-৪ টা রুম নিচে করতে পারি আর ২য় তলায় নিজেদের জন্য করতে পারি। নিচের রুম গুলো এজন্য যে আব্বুর চাকরির বয়স ও শেষের দিকে যাতে একটা সাপোর্ট থাকে, কারণ আমার ভাই এর ভরসা নাই।
কিন্তু সমস্যা হচ্ছে যেই এমাউন্ট আমাদের এখন দরকার মিনিমাম টাকা টুকু নেই। আর ব্যাংক থেকে নিলে তো সুদ দিতে হবে। আর যদি ধার নেয় পরিচিত দের থেকে তাও কেউ এমনিতে দিতে চায়না। এখন আম্মু আমাকে একটা জিনিস জানতে বলেছে।
আম্মুর পরিচিত কিছু আন্টির টাকা আছে কিন্তু তারা ইনভেস্ট করতে চায়, এমনি দিবেনা। এখন আম্মু বলছে যদি কেউ এক রুম তুলতে যত খরচ হয় যেমন ৩ লাখ এমন এমাউন্ট যদি দেয় তাহলে ১-২ বছর যতদিন এটা শোধ করতে না পারে ততদিন ওই ঘরের ভাড়া টা উনাকে দিবে। এভাবে যদি নেয়া যায়, এছাড়া আর কোনো উপায় দেখছে না। কারণ নিচ তলা না করে নিজের টা তুলতে পারবেনা৷ আর আমাদের এত টাকাও নেই। আর নেয়ার কোনো জায়গা নেই। আমার জানামতে এভাবে টাকা নিয়ে রুমের ভাড়া দেয়া সুদের মতই হবে। আম্মু বলছে এটা ইনভেস্ট এর মত হয় কিনা? বা ইজারা সিস্টেম হয় কিনা।


এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। আর এই সমস্যা সমাধান এর কোনো উপায় দেখছি না৷ আমাদের এমন কোনো সাপোর্ট নেই। এখন উস্তায এমন কোনো উপায় আছে যেটা হারাম ও হবেনা আর আমাদের কাজ ও সমাধান হবে? এমন কোনো কন্ডিশন বা কোনো ভাবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
اجْتَنِبُوا السّبْعَ المُوبِقَاتِ، قَالُوا: يَا رَسُولَ اللّهِ وَمَا هُنّ؟ قَالَ: الشِّرْكُ بِاللّهِ... وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ...
তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! সেই সাতটি ধ্বংসাত্মক কাজ কী? তিনি বললেন-
১. আল্লাহর সাথে শরীক স্থাপন করা, ২. জাদু করা, ৩. অন্যায়ভাবে মানুষ হত্যা করা, যা আল্লাহ নিষেধ করেছেন। ৪. সুদ খাওয়া, ৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা, ৬. জিহাদের ময়দান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যাওয়া। ৭. সতী-সাধ্বী সরলমনা-উদাসীনা মুমিন নারীদের বিরুদ্ধে অপকর্মের মিথ্যা অপবাদ দেওয়া। (সহীহ বুখারী, হাদীস ২৭৬৬, ৬৮৫৭; সহীহ মুসলিম, হাদীস ৮৯; সুনানে আবু দাউদ, হাদীস ২৮৭৪; সুনানে নাসাঈ, হাদীস ৩৬৭১) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/866

তবে বিশেষ জরুরতে সুদের উপর ঋণ গ্রহণের অনুমোদন রয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1085

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জরুরতে মৃত প্রাণী ভক্ষণ করাও জায়েয। এমন জরুরতে সুদে ঋণ গ্রহণেরও সুযোগ থাকবে। যদি আপনারা সকল দিক থেকে নিরাশ হয়ে যান, কোথাও থেকে কোনো ঋণ না পান, তাহলে আপনার জন্য জরুরতে দরুণ সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করার সুযোগ থাকবে। তবে সামান্যতম সুযোগ থাকলে তখন সুদের বিনিময়ে ঋণ গ্রহণ করা জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...