জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)
রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)
নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَومٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ البَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ لاَ يَدْخُلْنَ الجَنَّةَ، وَلاَ يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكذَا». رواه مسلم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘দুই প্রকার জাহান্নামী লোক আমি [এখন পর্যন্ত] প্রত্যক্ষ করিনি [অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে]: এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। এমন এক শ্রেণীর মহিলা, যারা [এমন নগ্ন] পোশাক পরবে যে, [বাস্তবে] উলঙ্গ থাকবে, [পর পুরুষকে] নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও [পর পুরুষের প্রতি] আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে।’’
(মুসলিম ২১২৮, সহীহাহ্ ১৩২৬, সহীহ আল জামি‘ ৩৭৯৯, সহীহ আত্ তারগীব ২০৪৪।)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
World explore (ওয়ার্ল্ড এক্সপ্লোর) বা বিশ্ব অন্বেষণ করা মানে হলোঃ
নতুন স্থান, সংস্কৃতি, মানুষ, ইতিহাস এবং প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে পৃথিবী ভ্রমণ করা।
এ সংক্রান্ত বিধান জানুনঃ-
★বাঞ্জি জাম্পিং (Bungy Jumping) হলো একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার খেলা, যেখানে একজন ব্যক্তি কোনো উঁচু স্থান (যেমন- সেতু, ক্রেন বা টাওয়ার) থেকে পায়ে লম্বা ও মজবুত ইলাস্টিক দড়ি বা কর্ড বেঁধে লাফ দেন।
মেয়েদের জন্য বাঞ্জি জাম্পিং এর বিধান হলো এক্ষেত্রে সেখানে যদি কোন গায়রে মাহরাম পুরুষ না থাকে, পরিপূর্ণ পর্দা ঘেরা পরিবেশ হয়, বা শুধুমাত্র স্বামী সেখানে থাকে, তাহলে এটি জায়েজ হবে।
অন্যথায় জায়েজ হবেনা।
★প্যারাগ্লাইডিং (paragliding) হলো ইঞ্জিনবিহীন, হালকা ওজনের এক বিশেষ প্যারাসুট বা গ্লাইডার ব্যবহার করে পাখির মতো আকাশে ভেসে বেড়ানোর একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার খেলা । এটি মূলত পাহাড় বা উঁচু স্থান থেকে দৌড়ে লাফ দিয়ে বাতাসকে কাজে লাগিয়ে উড়ে বেড়ানো হয়।
মেয়েদের জন্য প্যারাগ্লাইডিং এর বিধান হলো,
এক্ষেত্রে গায়রে মাহরাম পুরুষ দেখার পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে, পর্দাহীনতার ব্যাপক আশঙ্কা রয়েছে, তাই এটি কোনভাবেই অনুমোদিত নয়।