আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in সালাত(Prayer) by (35 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

জনাব,

জামাতে নামাজে আল্লাহু আকবার বলার সময় আমার "র" উচ্চারণ হয় না। বারবার অনেক সময় চেষ্টা করতে হয়। এ কারণে অনেক সময় তাকবিরে উলা ছুটে যায়, এমনকি রাকাআতও ছুটে যায়। করণীয় কী?
by (35 points)
“আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। মূলত ‘র’ (রো) উচ্চারণটা বহু বছর ধরেই ঠিকভাবে হচ্ছে না। এখন আবার চেষ্টা করার পরও যদি ‘র’ উচ্চারণ ঠিক না হয়, আর আমি এই অবস্থায় নামাজ শুরু করি—তাহলে কি আমার নামাজ হবে?”

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

নামাজের মধ্যে যে কয়টি কাজ ফরজ রয়েছে,তার মধ্যে প্রথমটি হচ্ছে তাকবিরে তাহরিমা।  তাকবিরে তাহরিমার মাধ্যমে নামাজের বাইরের সব ধরনের কাজ-কর্ম নিষিদ্ধ হয়ে যায়। 

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مِفْتَاحُ الصَّلاَةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ "

আলী (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা নামাযের চাবি; তাকবীর তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হারামকারী এবং সালাম তার (নামাযের বাইরের সকল হালাল কাজ) হালালকারী। —হুকুমঃ হাসান সহীহ। 

(তিরমিজি শরীফ ০৩,ইবনে মাজাহ– (২৭৫) 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি হয়তোবা বিষয়টি নিয়ে অতিরঞ্জন করছেন। এখানে আকবার শব্দ উচ্চারণ স্বাভাবিক ভাবে হলেই হলো। 

আপনার কাছে যদি মনে হয় যে এটি আপনি উচ্চারণ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ইমাম সাহেব/শুদ্ধ তিলাওয়াত কারীর কাছে গিয়ে মশক করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 409 views
asked Oct 6, 2019 in সালাত(Prayer) by anonymous
0 votes
1 answer 273 views
asked Dec 12, 2022 in পবিত্রতা (Purity) by ziabip (2 points)
0 votes
1 answer 294 views
...