আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
91 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার হাজবেন্ড ব্যবসা শুরু করেছিলেন ২০২৪সালের অক্টোবর মাসে। ৩০-৪০হাজার টাকার কাচামাল দিয়ে৷ ব্যবসার মাঝামাঝি সময়ে কিছুটাকা ঋণ থাকলেও এখন পুরোপুরি ঋণমুক্ত। এখন ব্যবসায় আনুমানিক ১লাখ টাকার মালামাল আছে। অথবা কিছু কম।
আর ক্যাশ হিসেবে আছে আনুমানিক ২০-৩০হাজার টাকা।এই ক্যাশের টাকাই ব্যবসায় ইনভেস্ট হয়, আবার ইনভেস্ট থেকে প্রফিট এসে বাড়ে আবার ইনভেস্ট হয় এরকম চলতে থাকে।এর বাহিরে তার আলাদা কোনো টাকা নেই। সাংসারিক খরচ সেটাও এই ব্যবসার ক্যাশ টাকার মধ্যে থেকেই হয়। আলাদাভাবে রাখা হয়না।

আমার প্রশ্ন যেহেতু ব্যবসা শুরু করেছেন ২০২৪সালের অক্টোবর/নভেম্বরের ১তারিখে।

সে হিসেবে ২০২৫সালের অক্টোবর মাসে তো ১বছর হয়। কিন্তু সেদিনের ব্যবসার হিসাবনিকাশ আমাদের কাছে নেই।

এখন যেকোনো একদিন হিসাব নিকাশ করে যদি যাকাত দেই সেটা কি পূর্বের যাকাত আদায় হবে?

যদি আদায় হয়, এরপরের যাকাতের তারিখ টা কি ২০২৬সালের অক্টোবর তারিখে আবার হিসেব বের করবো?

নাকি এখন পূর্বের যাকাত টা দেওয়ার পর, যাকাত আদায়ের নতুন তারিখ থেকে ১বছর হিসেব হবে?


আমার হাজবেন্ডের ব্যবসা খাবার আইটেম। কীভাবে যাকাতের হিসেব বের করবো? কাচামালের পাইকারি মুল্য ধরে নাকি বিক্রয় মুল্য?

আমাকে একটু  বিস্তারিত বুঝিয়ে বলবেন।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/73230/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে,
হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نُعِدُّ لِلْبَيْعِ. رَوَاهُ أَبُو دَاوُد

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসায়ের জন্য তৈরি করা মালপত্রের যাকাত আদায়ের হুকুম দিতেন।
(আবূ দাঊদ ১৫৬২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৫৯৭।

عن الحسن فى رجل اشترى متاعا فحلت فيه الزكاة؟ فقال: يزكيه بقيمته يوم حلت (المصنف لابن أبى شيبة-6\526، رقم-10559)
সারমর্মঃ-
কোনো ব্যাক্তি ব্যবসায়ীক সামানা ক্রয় করেছে,তার উপর কি যাকাত আসবে? হাসান রহ: জবাবে বলেছেন যে সে যাকাত প্রদান করবে যাকাত প্রদানের দিনের মুল্য ধরে। 

عن ابن جريج قال: سمعت أنا أنها قيمة العروض يوم تجرح زكاته (مصنف عبد الرزاق، كتاب الزكاة، باب الزكاة من العروض-4\97، رقم-7105)
সারমর্মঃ-
ব্যবসায়ীক সামানার ক্ষেত্রে যাকাতের টাকা বের করার দিনের মুল্য অনুযায়ী হিসাব করে যাকাত প্রদান করতে হবে।

হস্তগত যেসব ব্যবসায়িক পণ্য রয়েছে। তা এখন বিক্রি করতে গেলে যে বিক্রয়মূল্য আছে, তা হিসেব করে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করবে। চাই তা মূল মূল্য বা ক্রয়মূল্যের চেয়ে কম বা বেশি হোক।

যেমন, আপনার কাছে সোফার কাপড় আছে। যার সমূদয় কাপড়ের মূল মূল্য ২ লাখ টাকা। আর ক্রয় করেছে দেড় লাখ টাকায়।
কিন্তু এখন বিক্রি করতে গেলে তার বাজারমূল্য চার লাখ টাকা।
তাহলে আপনার উপর চার লাখ টাকা থেকে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা যাকাত আদায় করে দিতে হবে।
এ হিসেবে চার লাখ টাকার যাকাত আসবে দশ হাজার টাকা।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনার স্বামী ২০২৪ সালের অক্টোবর মাসে ব্যবসার শুরু করলেও প্রশ্নের বিবরণ মতে তখন তো তার মালিকানায় নেসাব পরিমান সম্পত্তি ছিল না।

বরং তিনি ২০-৩০ হাজার টাকার মত পণ্য দিয়ে ব্যবসা শুরু করেছিলেন।

এর দরুন তো নেসাব পরিমান সম্পদে পৌঁছেনা।

সুতরাং তিনি মূলত কবে নেসব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন?

সেদিন আরবি মাসের কত তারিখ ছিল? কোন মাস ছিল? এটা একটু প্রবল ধারণার ভিত্তিতে বের করে পরের বছর সেই দিনে তাকে যাকাত আদায় করতে হবে।

এমতাবস্থায় পরের বছর সেই দিনে তার কত টাকা ছিল, এটা সে বের করতে না পারলে প্রবল ধারণায় ভিত্তিতে যাকাত প্রদান করবে।

এভাবে হিসাব করে এই বছরেও আরবিআস হিসাবে বছর পূর্ণ হওয়ার দিন তিনি যাকাত প্রদান করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...