আমার ছোটো বাবু আছে যাকে সারাক্ষণ ই সময় দিতে হয়। বাবু ঘুমিয়ে গেলেও নামাজ ও অন্যান্য কাজ করতে হয়। সজাগ থাকলেও তাকে নিয়ে মন দিয়ে একটু কুরআন পড়া সম্ভব হয়না। কুরআন না পড়ে আমার অস্থির লাগে এজন্য বাবু কে খাওয়ানোর সময় বা কখনও ক্লান্তির কারণে শুয়ে কুরআন পড়ি। একটি ফতোয়ায় দেখলাম এটা আমাদের সমাজে আদবের খিলাফ। কিন্তু আমি আদবের সহিত করব চিন্তা করলে আর করাই হয় না। আমি এভাবে মাঝেমধ্যে ওজু ছাড়া, শুয়ে, মাথায় কাপড় ছাড়া, ফোন দেখে কুরআন পড়লে কি গুনাহ্ হবে?