আসসালামু আলাইকুম।আমি ফজরের আগে স্বপ্নে দেখি নৌকায় আরোহন করছি,অনেক নৌকা ছিল আশেপাশে।আবার সামনে দূরে এক জায়গায় বড় একটা দালান যেটার মিম্বার থেকে আওয়াজ হয় এবং প্লেন উড়ে যায় যা আমি নৌকায় থেকে দেখলাম।আরো দেখি আমার সামনেই ছেলে সন্তান প্রসব হবে এজন্য ফেসবুকে পোস্ট দিয়ে আবার সেটা হাইড করে নিলাম।আমার গর্ভবতী কাজিনকে দেখলাম যে বলছে আমার ১২ হাজার টাকা সে দিয়ে দিবে।অথচ নরমালি আমি ওরকাছে টাকা পাই না।
পরে দেখি আমার ঐ গর্ভবতী বোনের প্রসব বেদনা হচ্ছে।বোনের কষ্টে আমি অনেক কান্নাকাটি করছিলাম। এক কন্যাসন্তান হলো,নাম রাখা হলো আঈশা।কিন্তু দেখতে সুন্দর ও পরিপুষ্ট মনে হলেও অন্য আরেক বোন বলছে যে প্রিম্যাচিওর বেবি ফলে কিছু সমস্যা রয়েছে।উল্লেখ্য আমার কাজিন আসলেই ৪ মাসের গর্ভবতী বর্তমানে।আর আমি নিজেও বেবি চাচ্ছি আল্লাহর কাছে।