আস সালামু আলাইকুম,
আমার মাঝের মধ্যে নিকটতম আত্মীয়ের বাসায় যেতে হয়। না গেলে তারা মনে কষ্ট পান অভিযোগ করেন। তারা চেষ্টা করেন আমাকে পর্দা রক্ষার জন্য উপযোগী পরিবেশ দেওয়ার। যেমন বাড়িতে প্রবেশ করার পর আমাকে নিরিবিলি মহিলাদের কক্ষে নিয়ে যাওয়া হয়, ওখানে শুধু আমি এবং মহিলাগণই অবস্থান করি এবং নন মাহরামরা অন্য কক্ষে অবস্থান করেন।
আমার পরিস্থিতি আরো স্পষ্ট ভাবে তুলে ধরা হলো-
প্রায় সময় পারিবারিক ভাবে আত্মীয়ের বাসায় অথবা কোনো সফরে যাই নিজের মাহরামদের সাথেই কিন্তু দেখা যায় সেই যাত্রায় পারিবারিক সূত্রে একজন নন মাহরাম পুরুষের উপস্থিতিতে থাকে। যেহুতু তিনি পথ ঘাট ভালো ভাবে চেনে। কিন্তু যাকে নেন, তিনি তো আমার জন্য নন মাহরাম। যদিও আমি একদমই তার সাথে কথা বলি না, না তিনি কোনো কথা বলেন।
এমন অবস্থায় আমার করণীয় কী? একজন নন মাহরামের উপস্থিতি থাকে তাই আমি ইতস্ত বোধ করি এবং দ্বিধায় রয়েছি এটা নিয়ে। আমার জন্য কী কোনো ভাবে হারাম হবে তার উপস্থিতিতে এক সঙ্গে একই মাইক্রো গাড়িতে যাতায়াত ও ভ্রমণ করা?