আসসালামু আলাইকুম,১৪ ফেব্রুয়ারি,
সেদিন সেহরির শেষ সময় ছিল ৫:১৬,ফজরের ওয়াক্তও ৫:১৬ তেই ছিল, পানি খাওয়া শেষ করে দেখি করে দেখি ৫:১৬ বেজে অনেক সময় পার হয়ে গেচে,মানে ৫:১৬ মিনিটে শেষকরি,কয়েক সেকেন্ড বলতে আমি কত সেকেন্ড পার হয়েছে আমি স্মরণ করতে পারছি নাহ,এখন আমার রোজা কি হবে! আর এটা আমার ফরজ রোজা, কাজা রাখছি,
২)কারো ফোনে মাহরাম হোক বা নন মাহরাম,আমি কিভাবে সেই পিক ডিলেট করবো! যদি না করে আমি কিভাবে দায় মুক্ত হবো!
৩)নন মাহরাম কে আমার পিক ডিলিট করার জন্য বলতে পারবো! যদি কোনো উপায় না থাকে তখন!
৪) একজন সরকারি চাকুরীজীবি।তার অফিসের কক্ষে থাকা জিনিস - যা প্রধানত ওই কক্ষে দায়িত্বপ্রাপ্তদের ব্যবহার করার জন্য দেয়,কিন্তু সে যদি সেই টিস্যু,কলম,স্টাবলারের পিন,স্প্রে,হ্যানডওয়াশ আনে, এগুলো তার পরিবারের জন্য আনে,তাহলে পরিবারের লোকেরা তা ব্যবহার করতে পারবে! (আমি জিজ্ঞেস করলে সে বলে,এগুলো চুরি করে এনেছে!)তাহলে এই চুরি করা জিনিস ব্যবহার করলে কি হবে!! আবার এই জিনিসগুলো আমাদের জরুরাত,(আপনাদের ফতোয়াতে দেখলাম জরুরত হারামকে হালাল করে)
৪)আমি একজনকে জিজ্ঞেস করলাম কিস্তি মানে তো সুদ নেওয়া,সে বললো তাদের প্রয়োজনেই নিচে,অন্য কোনোভাবে ম্যানেজ করার উপায় ছিল নাহ,ওই পরিবারের ছেলের কারনে কিস্তি নিয়েছে,১০ বার কিস্তি নিচে,এখনো কিস্তি একটা আছে,৪০,০০০ দিলে শেষ হবে,এখন আমার ভাই আমাদের জন্য জা কিছু আনলো, আমাদের যে টাকা দিলো,খরচ করলো, সব কি হারাম হিসাবে গণ্য হবে?আমি তাদের বললে তারা বলে এটা তো জরুরত ছিলো,এটাও জানে তারা এটা সুদ,হারাম!(এখানেও বলি,জরুরত তো হারামকে হালাল করে)এটা কি জরুরতের কাতারেই পড়বে! এই বিষয়টা বুঝিয়ে বলবেন একটু,বিস্তারিত। ইংশা আল্লাহ।
৫) আমার ভাই ২০১৯ সালে সরকারি চাকরিতে ৬০,০০০০ টাকা দিয়ে জয়েন করে,এটাতো ঘুষ,এই চাকরি থেকে পাওয়া বেতন থেকে আমাদের জন্য যা খরচ করেছে বা করে,বা যে পেনশন পাবে,সবই কি হারাম! আমার ঘরে ভাই ছাড়া অন্য কোনো উপার্জনকারী নেই,বাবা উপার্জন নেই,যদি তার টাকা হারামও হয়, সেই টাকা না নেই তাহলে তো চলা খুব মুশকিল হবে!
৫)হারাম খাওয়ার কুফল কি!
৬)–আমার সামনে কেউ অন্যায় করলে,যিনা,ব্যভিচার,পরকিয়া করলে আমার কেমন ব্যবহার হবে তাদের সঙ্গে,বা যারা খারাপ কাজ করে তাদের কিভাবে বুঝাবো!
— মা বাবাকে কিভাবে বুঝাবো, যদি তারা দ্বীনের জ্ঞান দিয়ে বুঝাতে না পারি!!
—যারা খারাপ কাজ করে তাদের ব্যাপরে মা বাবা বা যে কাউকে সতর্ক করা, যেমন- মা ওরা তো অন্যায় করছে,ওরা নোংরামি করতেচে,কিংবা এই আজাব থেকে বাঁচার জন্য যদি প্রমাণ হিসেবে ভিডিও কিংবা পিক তুলি এতে আমার কি গিবত কিংবা অনঅধিকার চর্চা হবে!
শাইখ একটু সুন্দর করে বুঝিয়ে বলবেন,তাহলে মুনাসিব হতো,জাঝাকাল্লাহ।