আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
100 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
অযু করার সময় মাথায় কাপড় দিয়ে করতে হবে এটা বাধ্যতামূলক কি না?

আমি অনেক সময়ই অযু করার সময় মাথায় কাপড় দিই না । অনেকে দেখলে বলে অযু হবে না বা গুনাহ হবে । না দিলে কি কোনো সমস্যা আছে এমন?

আমার জানা মতে যেখানে সতর না ডেকেও ফরজ গোসলের অযু দিয়ে নামাজ পড়া যায় যদিও সতর না ডাকা মুনাসিব না । তাহলে মাথায় কাপড় দেয়া ছাড়া অযুতে কি সমস্যা?

যারা হয় না বলে তারা দলিল খোঁজে তাদের কিভাবে এটা বুঝিয়ে বলবো?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সর্বদা মাথায় কাপড় রাখাটাই উচিৎ।গায়রে মাহরামের সামনে ফরয।আর মাহরামের সামনে কিংবা একাকি ঘরে উত্তম। সুতরাং যখন একজন মুসলিম নারীর সর্বদা মাথায় কাপড় দেয়ার নিয়ম বিদ্যমান রয়েছে, তাই আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোনো প্রশ্নই আসতে পারে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/925

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাথায় সর্বদা কাপড় রাখা উচিত ও উত্তম। তবে কাপড় না রাখলেও অজু হবে। কেননা অজু  ফরয চারটি।এবং এই চারটির মধ্যে মাথা ঢাকার কোনো আলোচনা নেই।
ওজুর ফরয চারটি যথাঃ-
(১) চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২) দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩) দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪) মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6410


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...